কালিদাস
দীননাথ চক্রবর্তী

নিয়ম ভাঙার কারিগর যত
প্রবণতা ঢের ভাঙার ।
কুর্শিতে বসেই বিলাসিতা যত
ভাবের বিধান গড়ার ।
সেই ভাবনায় মন থাকে না
মমতার ছোঁয়াখানি।
আমি তুমির ব্যুহ রচনা
লুটেরা রাহাজানি।
প্রতিশ্রুতি দিয়েছি ঠিকই
এমনি হাওয়া বয়।
সফল হওয়ার অঙ্ক সেটাই
শিখে নিতে হয়।
যে পারেনা শিখতে সেটা
তারাই করে ভুল।
সময়ের কাছে শিখেছি এটাই
নয়যে মোটেই গুল।
আমি ভাবছি অন্য কথা
আমার ইতিহাস।
ভালো করার এত আয়োজন
কেবল শুধুই কালিদাস।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…