চাখা
দীননাথ চক্রবর্তী
চেখে চেখে দিন কেটে যায়
সকাল বিকাল সন্ধ্যা ,
পেট ভরেনা মন ভরেনা
কী যে চাই কী যে পাই
কিছুই যে ছাই জানিনা।
কপালে ভাঁজ খুঁতখুঁতানি
শুধুই কেবল ছটফটানি
হায়রে চাখার চিক্কনি
হয়রানি আর হয়রানি ।
তবু সকাল হলেই চাখার শুরু
জল খাবারটা কেমন আজ?
চেখেই কখনো লে হালুয়া
আবার কখনো যুদ্ধবাজ ।
যেই কাগজটা নিলাম টেনে
খবরের হাট মশলা ,
কোনটা জবর কোনটা তাবর
কোনটা আবার বেয়াদব
গন্ধে গন্ধে গরমমশলা ।
অমনি চাখা চোখে মনে
সময়ও তখন বাজে কানে ,
হাতছানি দেয় ফেসবুক
চেখে চেখে লাইক কমেন্ট
গোলাপ কমিকস্ ইমোজি গান
পোস্টে ভাবনা মনুমেন্ট ।
এবার বন্ধু চাখা প্রণয় চাখা
চাখা প্রেম ভালোবাসা ,
এই ধরিতো এই ছাড়ি
হলোই বা তা বাড়াবাড়ি
ছিপ ফেলিতো আগে —
চারও ফেলি টাটকা পচা
টোপের বাহার রোজ নামচা
গিলবে এবার নিশ্চয়
যাবেনা তো ভেগে।
আবার খাবার টেবিলে চাখা
টেলিভিশনে সিরিয়াল ,
পোশাক আশাক সংস্কৃতি
গান বাজনা পূজা আরতি
ডিজে ডিজি প্রযুক্তি ।
রাত্রে কেউ হাসে আবার
কেউবা কাঁদে অলক্ষ্যে ,
সাথে সাথে কাঁদে যেন
নীরবে গোপনে নিয়তি ।
চাখতে চাখতে অবশেষে
খাওয়া যে আর হয়না .
পেট কাঁদে তো হৃদয় মন
শূন্য ফেরে সারাক্ষণ
দুচোখেতে কান্না।
দীননাথ চক্রবর্তী
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…