09/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

ইস, আর একটু বাঁচলে হতো ✓বিধানচন্দ্র হালদার

Spread the love

ইস, আর একটু বাঁচলে হতো

বিধানচন্দ্র হালদার

৮+৬
৮+৬
— অক্ষরবৃত্ত ছন্দ

শেষ বয়সে মানুষ হিসেব কষে না
কষে জীবনের গান – কত ফাঁকি গেল
সিন্দুকে ভরা যে সোনা থাকে সিন্ধুকেই
শুধু বুকের ভেতর হাহাকার পেলো।

আরও পড়ুন: The Luminous Heart of India: A Deep Dive into Diwali, the Festival of Lights ✓Shyamal Mondal

তখন কোনো ডাক্তার পারে না সারাতে
পারে না গো দামি কোনো ওষুধে বাঁচাতে
যে সময়টা গো আমি ফেলেই এসেছি
পারি না যে নব ভাবে রঙিন সাজাতে।

হীরে ও মুক্ত কমাও জীবন বাড়াও
নিজের মাঝেতে নয় সবে তরে বাঁচো
রোজ সকালে আয়না সামনে দাঁড়িয়ে
নিজেকেই একবার জিজ্ঞেস যে করো —

আজ যদি শেষ দিন তোমারই হয়
তুমি কি এই মুখটা দেখতে গো চাও?
দশটা মিনিট চুরি করো সময়টা
তুমি কি সবার শব্দ শুনতে কি পাও?

নিজের জন্য বেঁচে লাভ নেই ভাই
বাঁচো তুমি সবারই বাঁচারই জন্যে
নইলে তোমার প্রাণ হবে ভাই বৃথা
যতই তুমি নিজের মাঝে থাকো হন্যে।

‘ছেলে বড় হোক’, ‘মেয়ে পাশ যে করুক’,
‘রিটায়ার করি’ – এই ফাঁদে পোড়ো না।
যে স্বপ্নটাই তোমার ইচ্ছে যে করছে,
নিজেরই হাতে গলা টিপ যে মেরো না।

টাকা জমালেই সুদ বাড়ে ব্যাঙ্কে ব্যাঙ্কে
সোনা দানার গয়না বাড়ে যে ভোগীর
নিজেরই জন্য যদি বাড়ি তো বানাও
হবে না কখনো ভাই দেব মন্দির ?
 
লম্বা জীবন তো ভাই অনেকেই পায়
ধূপের জীবন বলো পায় তো ক’জন?
তাই গো আজ থেকেই ডুব দাও তুমি
মানুষে মানুষে করো তুমি যে ভজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp