শিশুর আত্মকথন
বিধানচন্দ্র হালদার
(শিশুদের মনের আকাশের দিকে তাকিয়ে কলম ধরেছেন। ছড়ার ফুলঝুড়ি।
4+4/4+4/4+4/4+4
–সরল কলাবৃত্ত /মাত্রাবৃত্ত /ধ্বনি প্রধান/ কলাবৃত্ত ছন্দ। এই ছন্দে লেখা একটু কঠিন। তবে অনেকেই পারদর্শী)
রঙ তুলি ভালোবাসি
দাও মাগো এনে খাতা ?
এই সব বাজে পচা
একোঁনা তো হাতি-মাথা?
ফুল আমি ভালোবাসি
দাও এনে ফুল গাছ ?
পড়াশোনা বাদ দিয়ে
সারাদিন তুই নাচ?
খেলতে যে ভালোবাসি
দাও এনে ফুটবল ?
ফাঁকি তুই দিবি বলে
আর কত নিবি ছল?
নাচ গান ভালোবাসি
ভালোবাসি মাঠ ঘাট ?
পড়াশোনা ছেড়ে দিয়ে
চুকিয়ে দে পড়া পাঠ?
মাঠ ঘাট নদ নদী
খেলাধুলা রঙতুলি
এইগুলি নিয়ে মাগো
আমাদের ফোটেবুলি?
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…