বিষাদের সুর ও বিজয়ার সংকল্প
লেখক: শংকর হালদার শৈলবালা
রচনাকাল: ৩ অক্টোবর ২০২৫
পূজা শেষ হলো আজ, প্রাণে বিষাদের সুর,
জননী চলিয়া যান, সে তো বহু দূর।
আবারও আসবেন মা, রেখে গেলেন কথা,
এ বিসর্জন নিয়ে আসে, বিজয়ার ব্যথা।
বাস্তব জগতে কেন, অসুরের অত্যাচার?
সে বন্ধন ভাঙা হোক, মিটুক হাহাকার।
পূজিনি মাটির মূর্ত্তি, চাই না শুধু তাই,
জ্যান্ত মায়েদের সম্মান, যেন রহে সদাই।
প্রতিটি নারীর হোক, নিরাপত্তা আজ,
তবেই তো পূর্ণ হবে, মায়ের সে কাজ।
এ সংকল্পে শুরু হোক, বিজয়ার দিন,
জানাই তো শারদ শুভেচ্ছা, চির অমলিন।
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।