ভিতর বুকে আয়না
গোবিন্দ মোদক
(কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ)

বুকের মধ্যে স্তব্ধ আকাশ, আকাশ জুড়ে মেঘ,
ও উদাসী মেয়ে দে তুই — বাঁধ-ভাঙ্গা আবেগ!
মেঘের ফাঁকে দুঃখী চাঁদের নিত্য আনাগোনা,
চার দেওয়ালের মধ্যে বুকটা হাট করে তুই দে না!
নাইবা থাকুক ভালোবাসার মোম-জোছনার ঢেউ,
রাত নিশুতি হলেই বৃষ্টি আসুক না কো সে-ও!
দুঃসময়ের ডানা জুড়ে যতো সর্বনাশের রেখা,
চাঁদের গায়ে কলঙ্ক যে — অমাবস্যায় দেখা!
আসল কথা বুকের ভিতর ছিল যে তোর আয়না,
নিত্য ছায়া পড়ে তাতে — হরেক রকম বায়না!
আজ অসময় ভালোবাসায় নতজানু হোক চাঁদ,
বুক খুলে তুই ভাসিয়ে দে সুখ, ভেঙে ধৈর্য্যের বাঁধ!
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা