1000913338

কবিতা- স্মৃতির ঘুড়ি দিচ্ছে টান  ✍️ সুমিতা চৌধুরী

Spread the love

কবিতা- স্মৃতির ঘুড়ি দিচ্ছে টান

1000913338

 ✍️ সুমিতা চৌধুরী

 স্মৃতির ঘুড়ি উড়ছে কতোই আজ
ছেলেবেলার সবুজ আলপথে…
  সোঁদা গন্ধে কেবলই পিছুটান,
বৃষ্টি ছাপ মনের গলিপথে।
আকাশটা আজ তারায় তারায় ভরা,
   চেনা মুখের সারি যেন তাতে!
ছোটবেলার সেই চেনা কথায়,
  মুখের আদল মেলাই  কল্পনাতে…
 মায়ার বাঁধন যতোই দৃঢ় হয়,
ততোই ব্যথাও বাজে ভীষণভাবে।
  মনের সুতোয় টান লাগলে ‘পরে,
অঝোরে বৃষ্টি ঝরে নীরব অনুভবে….
তেমনই আজ জল থইথই উঠোন,
  বানভাসী আবারও মনের ঘর-দুয়ার।
 ঝড়ের কবলে আমার চিলেকোঠা,
  স্মৃতির ঘুড়িতে ফের লাটাইয়ের টান দুর্নিবার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছড়া: এমন দিনেই ✓ বিশ্বনাথ সাহা

চাওয়া পাওয়া ✓ অনিতা ঘুকু

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )