15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

সময়ই আসল চোর ! ✓অনিতা ঘুকু

Spread the love

সময়’ই আসল চোর

অনিতা ঘুকু

আজ দুপুরে জানালার ধারে বসে
একাকী লাগছে!
মন ফিরে যাচ্ছে
অতীতের খেলাঘরে,
স্মৃতিতে মাখা সোনালি বিকেল
আজও ঝিলমিল করে!

দুপুর পেরিয়ে বিকাল হতো,
সূর্যের আলো ক্লান্ত হলে
পাড়ার মোড়ের ছেলে মেয়ে যত
জুটত কারও প্রাঙ্গণে;
লুকোচুরি খেলা চলত খানিক
সন্ধ্যা নামার মাঝখানে।
রিকশাওয়ালা থমকে যেত ,
কোলাহল দেখে ফিরে তাকাত
বলত, আরে আস্তে খেলো!
গাড়ি ঘোড়া সব দেখে চলো!

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

লুকিয়ে যেতাম যে যার মতো
খুঁজে পেত না,—
চোর যে যেতো
একটা বুদ্ধুরাম যে ছিল
বোকা ছিল সে!
বুঝত না কেন
চোর সে গেল।
চলত খানিক খোঁজাখুঁজি তার,
পেত না কাহারও দেখা
চুপি চুপি তাকে দেখবে বলে
কেউ লুকিয়েছে একা!
জানত না সে;
আলগাভাবেই লুকিয়েছিল একজন,
সত্যিকারের চোর ছিল সে
নিজেই সেটা জানত না!

বারবার তবু চোরই হতো
ধাপ্পা খেয়েই মন ভাঙত;
ভাবত, বুঝি চোর নাম তার
ঘুচবে না!

সতর্কভাবে খেলত তবু
লুকানো তার হতো না!
বাঁচিয়ে নিত সন্ধ্যা এসে,
বুদ্ধুরামকে এমনভাবে
বাড়ি ফিরে তার
চোর অপবাদ রইত না।

সময় যে কভু থেমে থাকে না
থেকে যায় শুধু স্মৃতি ;
জানালা পেরিয়ে , আজও আমি সেই ,
বিকালেরই ছবি আঁকি।

লুকোচুরি খেলা চলছে এখনও,
চোর যে কেউ নাই !
লুকিয়ে গেছে যে যার মতো,
কারো দেখা না পাই!
ভাবছি আমি চোর হব কি !
খুঁজে নেব সব্বাইকে
ভেবে দেখলাম…
সময় নিয়ে গেছে
ধরা যাবে না কাউকে !

লেখক

অনিতা ঘুকু

মোট প্রকাশিত লেখা: 6 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp