15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

মানুষ , না শুধু ছবি ! ✓অনিতা ঘুকু

Spread the love

মানুষ , না শুধু ছবি !

অনিতা ঘুকু

মানুষ মানুষের থেকে
দূরে চলে যাচ্ছে ;
কতগুলো ছবি হয়ে
সদাই রয়ে যাচ্ছে।
ছবির আড়ালের রহস্যটা
অজানাই থাকছে !
সম্পর্কের ভিত গুলো সব
নড়বড় করছে ;
বস্তুত, জ্যোৎস্না
অমাবস্যার দিকে চলেছে !

ব্যস্ততম শহর….
সামনা সামনি কথা বলার
সময় যে, কারোর নেই !
তাই, কথা বলার মাধ্যম তৈরী হয়েছে।
অথচ, সত্যি করে কথা বলার মানুষ ;
পাওয়াটাই কঠিন হয়ে গেছে !
প্রযুক্তি হয়তো দূরত্ব কমানোর
দরজা খুলে দিতে পেরেছে ;
কিন্তু দরজার ওপাশের মানুষটাকে
দাঁড় করিয়ে দিতে পারেনি !
থাকে শুধু কয়েকটা ছবি !

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

যে ছবি কথা বলে না ,
অহংকার দেখায় ভালো থাকার।
সবুজ বাতি জ্বলে,
কখন যে নিভে যায়
টের’ই পাওয়া যায় না !

এত কথা জমানো থাকে
কই ! বলা তো কখনো হয় না !
বোবা তো নই , তাহলে !
শোনার মানুষ’ই পাওয়া যায় না।

কেউ কথা বলার সময় পায় না,
কেউ কথা শোনার মানুষ পায় না –
বাস্তব হয়তো এটাকেই বলে !

লেখক

অনিতা ঘুকু

মোট প্রকাশিত লেখা: 5 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp