14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

পূজো পূজো গন্ধ পেলাম ✓দীপঙ্কর বেরা

Spread the love

পুজো পুজো গন্ধ পেলাম

দীপঙ্কর বেরা

 

পূজো পূজো গন্ধ এলো
নতুন দিনের ছন্দ এলো
বর্ষা মেঘও ফিরে গেলো
নাচছে মনটা আজ,

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

কত রকম জ্বলল আলো
নতুন জামা শাড়ি ভালো
যাচ্ছে সরে আঁধার কালো
পরছি খুশির সাজ।

ঝিলের ধারে কাশের ফুলে
সাদা ঢেউয়ের ছন্দ তুলে
দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে
আসছি পূজোর মাঠ

পদ্ম শালুক ঝিলের জলে
নীল আকাশে মেঘের দলে
ধানের খেতে ফুল ও ফলে
উঠছে ভরে ঘাট।

লেখক

দীপঙ্কর বেরা

মোট প্রকাশিত লেখা: 1 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp