14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

গুচ্ছ কবিতায় ✓ সুশান্ত সেন

Spread the love

গুচ্ছ কবিতায় ✓ কবি সুশান্ত সেন 

একাকী 

সঙ্গীহীন কোটরেতে থেকেছে কবিতা

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

বৃদ্ধা রমণীর ন্যায়।
একটাই ফুল ফোটা গাছে ম্রিয়মাণ বিকেলেতে 
ঝরে পড়ার একটু আগেই যেন থাকা – সেইরূপ
এক বিষন্ন হৃদয়।
সে এক কবিতা 
চুপচাপ পথের প্রান্তেতে বসে আছে।

 

======================

সাবধানে

সাবধানে ফেলতে হয় পা
নাহলে হাতুড়ির এক ঘা
পড়বে যে পিঠে । তখন
ঠ্যালা বুঝবে বাছাধন ।
কোন প্রাণ ভোমরা’কে খাব
কি ভাবে চুল আচড়াবো 
এই ভাবনা। ঋত্বিক ঘটক
হয়ে ওঠার খুব সখ।।
সুরা দিয়ে বুদ্ধির গোড়ায় 
বাস করা আজব ধোঁয়ায় 
শেষ হয় যুক্তি তর্ক গল্পে 
পরিত্রাণের ভাষা রূপ নেয় অল্পে।

=====================

ভূমিকম্প

শাঁখ বাজার শব্দে
ভূমিকম্প হচ্ছে ভেবে
বাড়ির বাইরে ছুটে বেরিয়ে এলাম।
ভাবলাম বাড়িটা যদি হুড়মুড় করে
মাথায় ওপর ভেঙে পড়ে !
বাইরে বেরিয়ে দেখি 
মন্দিরে মন্দিরে পুজোর ঘন্টা বাজছে,
শঙ্খ – ধ্বনি ও।
অপেক্ষা করে আছি
কখন মনের ভয় ভাঙবে
কম্পন দূরীভূত হবে,
মনের মধ্যে ভূমিকম্প আর হবে না।

======================

শান্তি

মানুষ কোথায় গেলে শান্তি পায়
কোনো গৃহকোণে না উপাসনা গৃহে
মন্ত্রোচ্চারণে না নীরবতায়।
নির্দিষ্ট কোনো অঙ্ক ত নেই
দুই আর দুই এ সব সময় যে চার ই হবে
এ বাধ্যবাদকতা শিকেয় তুলে রাখো।
তাই সান্ধ্য বাতাস আর অপরিবর্তিত 
আর্দ্রতা কে অবজ্ঞা কোরো না।
শান্তি খুঁজে পাওয়া সোজা নয়।

===================

লিখি

কবিতা লিখি সকালে চা খেতে খেতে
মনেমনে হিসেব করি সম্পত্তির
বাক্সের ঢাকনা খুলে বিস্কুট নিই
নোনতা না মিঠে/ নোনতা
কোন স্বাদ ফার্স্ট ফ্লাসের সাথে জমবে ।
এই ভাবে চলতে চলতে কবিতা জীবনের ভেতর ঢুকে হাঁফাতে থাকে
স্বাস কষ্ট হয় ।  চারপাশের হৃদয় হীনতা
ও কটু বাক্য অর্জুনের তীরের ন্যায়
অবিশ্রান্ত বর্ষিত। 
মেঘ মেঘ কোথায় ! বৃষ্টি কতক্ষন কত বর্ষা পেরিয়ে আমার কাছে আসবি রে বাছাধন।
মরুভূমিতে উট পাখি দৌড়াচ্ছে।

======================

কাছে

হাতের কাছে আছে একটা ল্যাপটপ
আর আছে একটা সাজান বাগান
একটা ছবি আঁকি 
মুহূর্তে ছড়িয়ে যায় সোনালী সূর্য ছাড়িয়ে।
হাতের কাছে আছে একটা মুঠোফোন
একটা ইলেকট্রন দুনিয়া
একটা আঙ্গুল।

 

কি বোর্ড এ আঙ্গুল চলে
একটা মেইল , পৌঁছে দেয় এক নিমেষে।
মনে হয় একদিন অন্য গ্রহে পৌঁছে যাব।

 

সব কাছেই আছে।
============সমাপ্ত============

লেখক

সুশান্ত সেন

মোট প্রকাশিত লেখা: 1 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp