1000014818

চাওয়া পাওয়া ✓ অনিতা ঘুকু

Spread the love

চাওয়া পাওয়া

অনিতা ঘুকু

মানুষ যা চায় তা কি পায়?
যেটা পায় সেটা কি সে চায়?
না কখনোই নয়..
কোনো মানুষ একটু শান্তির ঘুম চায়,
নরম বিছানায় শুয়েও, চোখে ঘুম নাই,
কোনো মানুষ মাটিতে শুয়ে ঘুমায়;
হয়তো তাদের রান্না চড়ে না চুলায়।
কেউ মাথা গোঁজার মতো একটা ঘর চায়,
কেউ বন্ধ ঘর থেকে মুক্তি পেতে চায়।
কেউ চায় কর্মময় জীবন থেকে একটু বিরতি,
কেউ কর্মের জন্য সবাইকে করে মিনতি।
কারোর কাছে ঔষধ কেনার টাকা নেই,
কারোর কাছে টাকা তো আছে
কিন্তু বাঁচানোর মতো ওষুধ নেই।
সব মানুষের জীবনেই কিছু না কিছু নেই,
যেটা আছে সেটা মেনে নিয়ে চলতে পারে যে,
জীবন যুদ্ধে জয়ী হয় সেই।
তবে না পাওয়াটাই জীবনে বড় হয়ে যায়,
পাওয়াটা নিছকই তুচ্ছ নগন্য সামান্য মনে হয়।

IMG 20260801 222739

অনিতা ঘুকু

Spread the love

ভবিষ্যতে লেখিকার আত্মজীবনী অবশ্যই প্রকাশ করা হবে

লেখকের প্রোফাইলে দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493