1000282761

আঁচলে বাঁধা গল্প ✓ শ্যামলী তালুকদার

Spread the love

আঁচলে বাঁধা

শ্যামলী তালুকদার

 

সময় বড় অদ্ভুত,বড্ড তাড়া তার বদলে যাওয়ার,
বুঝে ওঠার আগেই ভুল বোঝাগুলো ধরা দেয়।
কিছু কাল আগে কথারা জমে বর্ষা হয়েছে,
হঠাৎ সেখানে নীরবতার অনাবৃষ্টি গুমোট বাড়িয়েছে।
নিশ্ছিদ্র অন্ধকারে টিমটিমে একা সন্ধ্যাতারা,
বিদায় জানিয়েছে মেঘের আড়ালে লুকিয়ে।
দোষ তাকে অবশ্য দেওয়া যায় না,
দোষী একমাত্র নির্লজ্জ অপদার্থ সময়।
যখনই পায়ের তলায় জমি শক্ত হয়েছে,
সময় ক্ষমতার দাপটে এ গর্জেছে বারবার…
প্রতিবার সে উপহাস করেছে বাঁকা ঠোঁটে,
বলেছে-কথার বন্যায় বাঁধ দিয়ে ঘোঁচাবো তোর জীবনবিলাস।
ভালো থাকতে শিখেছিস!উড়তে শিখেছিস বেশ!
কিন্তু সময় তো তোর হাতে জমা নেই,
ভুলে কি গেলি?মূক হওয়াই রীতি।
এ জীবনে কল্পলোকের জায়গা ভীষণ অল্প,
যতটুকু আঁচলে আছে বাঁধা, সেটুকুই বেঁচে থাকার গল্প।

শ্যামলী তালুকদার

Spread the love

আত্মজীবনী

শ্যামলী তালুকদার নরহট্ট জি. এস. হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা। শৈশব থেকেই সাহিত্য, বিশেষ করে কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। জীবনের নানা অনুভূতি, প্রকৃতি, সমাজ, মানুষ ও সম্পর্কের টানাপোড়েন তাঁর লেখার প্রধান অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন এবং তাঁর সৃষ্টিতে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা ও জীবনবোধের প্রতিফলন ঘটে।

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধারণ করেন। তাঁর বিশ্বাস, কবিতা মানুষের অন্তর্লোককে স্পর্শ করার এক অনন্য মাধ্যম। ভবিষ্যতে তাঁর নির্বাচিত কবিতাগুলো নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সাহিত্যপ্রেমী পাঠকদের ভালোবাসা ও উৎসাহকে তিনি তাঁর সৃষ্টিশীল পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।

লেখকের প্রোফাইলে দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493