🌹কবির অস্তিত্ব 🌹
অবিনাশ চন্দ্র মণ্ডল
—————————
যে কথা সহজে বলতে পারিনি
সে কথা হয়তো আর বলা হবে না
হয়তো কোনদিন দেখা ও হবে না
তবে চিরন্তন সত্য তা হলো
মাটি হয়ে মিশে যাব এক বিছানায়।
আসলে কি তাই চাই আমরা!
আমরা তো দোঁহে মিলে যেতে চাই
আত্মায় আত্নায় বাঁধা পড়তে চাই
মহাশূন্যের মাঝে
এক হয়ে মিশে যেতে চাই
তারাদের মাঝে তারা হয়ে
মিটিমিটি আলো দিতে চাই
যে আলো কোমল স্নিগ্ধ স্নেহ মাখা
যে আলোর প্রতি কণায় মিশে থাকবে
হিম শীতল শান্তির পরশ।
কিন্তু না
তার আগে নশ্বর বিছানার
প্রতিটি প্রাণে প্রাণ প্রতিষ্ঠা করতে চাই
প্রতিটি অধগতি প্রাণের
হিংসা ক্রোধ অভিমান
সবকিছু কর্পূরের মতো নিঃশেষ করতে চাই।
ঈষৎ হাসলো স্থূলপ্রাণ
বললো পাগলামো করো না কবি
এটা আমি হতে দিতে পারিনা
তুমি ও তা পারবে না।
থমকে গেলাম
তখনই দূরদিগন্ত থেকে তির্যক আলোর রশ্মি এসে দৃঢ়ভাবে আমায় বললো
পিছুহটে যেও না কবি
তোমাকে পারতেই হবে
তুমি পারবে,আমি ও স্থির হলাম
আর চির প্রশান্তিতে ভরে গেলো আমার অস্তিত্ব।
২২/০৪/২০২৬
উত্তরা,ঢাকা,বাংলাদেশ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…