কবিতা নাম – অনন্যা
কবি – পৃথ্বীরাজ কামিলা

তুমি যে অনন্যা –
“তোমার প্রাণেতে বহিছে প্রেমের বন্যা “।
নারীর প্রকৃত প্রেম নয়ন অশ্রু জলেতে গাঁথা স্বর্গের স্বপ্নে সাজানো এক প্রেম চিহ্ন ।
গোলাপ যতই সুন্দর, তবু তার নেই গন্ধ –
আমার কাব্যে আছে শুধু প্রেম ছন্দ।
আমায় তুমি ঝরে যাওয়া বাসি ফুলের মতো ফেলে দিও না ।।
তুমি যে রজকিনী –
জ্যোৎস্নার রুপোলি আলোয় তোমার ফুলের খোঁপায় তুমি যে মায়াবিনী ।
এসেছো যেন স্বর্গের পরী ,
ময়াময় রসের রূপ ধরি ।
আমি কেমন করে চাইবো তারে –
তারি ঝরে যাওয়া মধুময়ী ফুলের গন্ধ ,
তারি নুপুরে লেগে থাকা নিঃশব্দ প্রেম ছন্দ
তারি আঁচলে লেগে থাকা প্রেমময়ী স্পর্শ।
মধু বিনা কেমন চলে যায় আপন দিবস রজনী –
তুমি যে আপন ভালোবাসায় বাগানে ফুটে থাকা কামিনী
মধু বিনা নিঃশ্ব এ জীবন তুমি যে একাকিনী
ঝরে যাওয়া বাসি ফুলে নেইতো তোমার মধুযামিনী
তুমি বিনা করুণ অসহায় নিঃশ্ব এ জীবন , হে সুপ্রিয়বাদিনী ।।
তুমিও মরবে একদিন –
তবু তুমি মোর প্রাণেতে তোমার হৃদয় দিলে না
আর আমার মতো প্রেম তুমি মাটি খুঁড়েও কোথাও পাবে না ।
কত জনমের পর মধুর ফুল ফোটাবো বলে এসেছি
অপেক্ষার আশায় তোমায় আমি ভালোবেসেছি।
তুমি তারে ফেলে দিয়েছো শুকনো ফুলের মতো
ঠেলে দিয়েছো তারে তুমি বিরহের জ্বলন্ত চিতার অগ্নিকুন্ডের মতো ,
পরজনমে তোমার এই পাপ ছাড়বে না তো তোমারে।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা