screenshot 20210726 132151

স্বপ্ন << নীরেশ দেবনাথ

Spread the love

 স্বপ্ন

নীরেশ দেবনাথ

সকল মানুষ স্বপ্ন দেখে
অযুত লক্ষ নিযুত কোটি;
এই ভুবনের নাট্যশালায়
কেউ নট, কেউ বা নটী।

হয় কি সফল স্বপ্ন উড়ান
সকল লোকের জন্য?
অলীক স্বপ্ন দেখলে কিন্তু
হবে না তা সে গণ্য।

স্বপ্ন সফল হয় তবেই
লক্ষ্য হলে স্থির,
সেই লক্ষ্যে পৌঁছুবে সেই-
যে একাগ্রচিত্ত বীর।

অনেক কষ্টে স্বপ্ন কারো
সফল হলে পরে,
আনন্দে তার দুচোখ বেয়ে
আনন্দাশ্রু ঝরে।

মনের ভিতর স্বপ্ন থাকে
অনেক বড় হবার,
অল্প কারো হলেও সাকার,
হয় না কিন্তু সবার।

স্বপ্ন দেখার স্বপ্ন থাকা
মোটেই খারাপ নয়,
সে যে স্বপ্নগুলি ছড়িয়ে আছে
সারা ভুবনময়।

সাকার হোক বা না হোক
স্বপ্ন যে দেখতেই হবে –
নইলে স্বপ্ন না-দেখা মন
কাঁদবে নিভৃতে নীরবে।

মনের ভিতরে লালিত স্বপ্ন
মঙ্গল হলেই ভালো,
তবেই সেই সাকার স্বপ্নে
খিলবে খুশির আলো।

 

রচনাকাল:
মহালয়া, ২১ সেপ্টেম্বর ,২০২৫
পুনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার