- অন্ধের পাঠশালা
বিধানচন্দ্র হালদার
অন্ধের পাঠশালা দেখছি
ছায়া দিচ্ছি বটগাছের।
আর সবাই মিলে আকাশ পানে সমাধান খুঁজছি।
অন্ধের পাঠশালা দেখছি
লুটের পাহাড় নিয়ে ভাবছি।
ধংসের মুখে তুমি.. ও আমি…
নিঃশ্বাস নিতে পারছি না।
ধৃতরাষ্ট্র সেজে দিনরাত বসে আছি,
লেখাপড়া শিখেছি বা শিখিনি,
জেনে শুনে পোড়া বিবেক নিয়ে–
সবাই ঝাঁপ দিচ্ছি রেল লাইনে।
চাঁদপুড়ে যাচ্ছে,
সূর্য হেলে যাচ্ছে,
আকাশ, ডানা ভাঙা অন্ধকারে।
এখনও দু একটি মানুষ টিকে আছে খেলাতে,
আছে বলেই শিকড়ে শিকড়ে ফুল ফোটে,
ক্ষুধার্ত লোকটি সাহস করে শঙ্খ বাজায়,
হাতে প্রদীপ, চোখে জ্বলন্ত মোমবাতি,
ধান দুর্বা।
এখনো দু একটি মানুষ টিকে আছে খেলাতে
লাল কার্ড দ্যাখেনি,
তাই —
পৃথিবীটা ঘুরছে।
সুখের নীড়, জীবনের গান আজও নক্ষত্রে ভাসে–
–দু একটা মানুষ টিকে আছে বলে।
সময়ের দর্পণ কবি
বিধানচন্দ্র হালদার
কাকদ্বীপ। শান্তিনিকেতন। কবিতা কুঞ্জ।
১১/০২/২০২৩
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।