file 0000000083f471f58c994d842c00e4f4

কবিতা: বৃদ্ধাশ্রম ✓ সুদীপ্ত বিশাল

Spread the love

বৃদ্ধাশ্রম

সুদীপ্ত বিশাল

file 0000000083f471f58c994d842c00e4f4
খোকা আজ তোর জন্ম দিন,
আজ আর সকাল সকাল উঠে
জড়িয়ে ধরে আবদার করতে ইচ্ছে করে না বল?
বলিস না, মা লুচি আলুর দম করবে না?
সিমাইয়ের পায়েস, কাজু বেশি দিয়ে করবে তো?
আমার কিন্তু দুটো জামা চাই ই
মা খাসির মাংস হবে তো?
কাকে বলিস রে খোকা?
সেই ছোট খোকা থেকে কবে বড় হয়ে
আজ তুই উচ্চপদস্থ বাবু।
আমার বাবু ডাকটা সহ্য করতে পারত না
আমার একমাত্র বোঝা,
বাবু ডাকবে নাকি সে।
প্রতিবাদ করিস নি,
বললি মা তুমি আমায় খোকা ডেকো
জন্ম থেকে ডেকে আসা নামটা হঠাৎ পাল্টে
ডাকলাম খোকা।
আজ এই তোর দেওয়া ছোট উপহার
বৃদ্ধাশ্রম এর জানলার ফাঁক দিয়ে আকাশে
তোর বাবার হাত ছানির প্রতীক্ষায়।
খোকা আজ নিশ্চয় খুব জমাটি পার্টি তে মেতে উঠবি তোরা।
পায়েস হবে তো খোকা কাজু দিয়ে?
লুচি, খাসির মাংস?


কবি পরিচিতি:

IMG 20260329 WA0005

সুদীপ্ত বিশাল
পিতা: স্বর্গীয় সুবিমল বিশাল
মাতা: স্বর্গীয় গীতা রানী বিশাল
পছন্দ: কবিতা লেখা, রবীন্দ্র সংগীত শোনা
গ্রাম+ডাক গিধনী
জেলা ঝাড়গ্রাম
জন্ম তারিখ :১ লা এপ্রিল১৯৭৭
আদি নিবাস : পশ্চিম কামারদা (মারিশদা) পুর্ব -মেদিনী পুর
বর্তমান ঝাড়গ্রাম জেলার গিধনী
তে,
বসবাস
পেশায়: গিধনী গ্রাম পঞ্চায়েত কর্মী
সাহিত্যের প্রাপ্তি:
ঝাড়গ্রাম জেলা ডুলুম কবিতা উৎসব ২০২১ শে পুরস্কৃত,
প্রচেষ্টা সাহিত্য সম্মান ঝাড়গ্রাম জেলা ২০২১
তারোক্ষ সাহিত্য স্মারক সম্মান ২০২৪,
মৃন্ময়ীর সংসার সাহিত্য সম্মান ২০২৪,
স্বর্গীয় হরপ্রসাদ দাস স্মৃতি সম্মাননা এপ্রিল সংখ্যার কবিতা প্রতিযোগিতার প্রথম স্থান ২০২৪
২০২৬ এ অক্ষর স্রোত সাহিত্য পত্রিকা থেকে পুরস্কৃত,
২০২৬ ত্রিনয়নী সাহিত্য পত্রিকা থেকে কলকাতা বইমেলা থেকে পুরস্কৃত।

1 Comment

  1. একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই লেখা গেঁথে রয়ে যায় তাহলে সেই প্রাপ্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার