শওকত আকবারের ৩টি ছন্দ পদ্য

১) মিথ্যে কথা বলোনা কেউ
মিথ্যে কথা বলো না কেউ মিথ্যা করে জীবন নাশ,
ইচ্ছে-স্বপ্ন মেলবে ডানা সত্যের সাথে করলে বাস।
মিথ্যে বলে কেউ কখনো পারেনি হতে মানুষ বড়,
সত্য উঁচু করায় শির মিথ্যা সদাই জড়োসড়।
মিথ্যার বীজ যে জন বপন করে স্বীয় অন্তরে,
আকাশ ছোঁয়ার স্বপ্নগুলো হারায় তার অঙ্কুরে।
মিথ্যে করে জীবন আঁধার সত্য ছড়ায় আলোর রাশি,
সত্যের সাথে ভালোবাসা গড়ে তোলো অহর্নিশি।
মিথ্যে কথায় প্রভু রাগ শয়তান হাসে অট্টহাসি,
আড়ি নাও মিথ্যার সাথে সত্যকে বলো ভালোবাসি।
সত্যের সাথে কোলাকুলি করলে তুমি দেখবে,
হৃদয়জুড়ে শান্তির সুধা বইবে, শুধুই বইবে।
——————————————–
২) মানুষের মুখে আজ শুধুই রং চং
মানুষের মুখে আজ শুধুই রং চং,
স্বার্থ হাসিলে ব্যস্ত সকলে
প্রেম প্রীতি ভালোবাসা ভুলে
আসল চেহারা ঢেকে সেজেছে সং।
কে আপন কেবা পর
স্বার্থের চাদরে মোরা অন্তর,
ভেতরে কুটিলতা, ফন্দি ফিকির চতুরতা
মুনষ্যত্ব ভুলে মানুষ হয়েছে বর্বর
স্বার্থের পাহার গড়তে সকলে
করছে নানান ঢং,
আসল চেহারা ঢেকে সেজেছে সং।
জ্ঞানী আর ধার্মিক
সাধু বেশী পন্ডিত
সকলের একই রুপ,
স্বার্থ হাসিলের অবিরাম খেলায়
সকলেই দিয়েছে ডুব,
লোভের স্রোতে ভাসিয়ে দিয়েছে
বিবেকের ঐ রুপ।
স্বার্থ হাসিলে থেমে নেই কেউ ব্যস্ত সকল জন।
আসল চেহারা ঢেকে সেজেছে সং।
যে মুখে জপে গড, ভগবান, আল্লাহর নাম,
সে মুখেই শয়তানের গান গায় অবিরাম।
আসল চেহারা ঢেকে সেজেছে সং,
মানুষের মুখে আজ শুধুই রং চং।
———————————————
৩) মন খুঁজে মন
ইট-পাথরের এই শহরে
পাইনি কোনো মন,
মনের সাথে মন মিলিয়ে
করব আলিঙ্গন।
মন খুঁজে মাতাল হয়ে
ভরা যৌবন তার,
ষোড়শী মন অধরা হায়,
মন মেলানো ভার।
ফাগুনের আগুন মনে
দাউ দাউ জ্বলে,
লোভ-লালসায় ছেয়ে গেছে মন
ভালোবাসা ভুলে।
মানুষ আছে চারপাশ জুড়ে,
নেই স্বচ্ছ মন,
না পাবার শোকে
এমন করে ক্রন্দন।
রঙিন স্বপ্নের হয় দাফন
স্বার্থের কবরে,
নির্মল প্রেম পথ হারায়
এই নগরে।
হাইব্রিড মায়া-মমতা
আর প্রেম-প্রীতি,
ইট-পাথরের এই শহরে
তাদের বসতি।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা