12/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

আমার জন্য ✓দীননাথ চক্রবর্তী 

Spread the love

আমার জন্য

       দীননাথ চক্রবর্তী

 

আমার জন্য তোমার সব আছে

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

নেই শুধু সময়

আমার কথা নয় শুধু জানি

তোমারও কথা নয় কথাটা

তোমার তুমির

 

সৌজন্য এখনো মরেনি

তাই হয়তো পূজা করো সম্পর্কের

চাঁদ যেমন করেছিল মনসার

মন না চাইলেও সে পূজা

কত কষ্টের ঘৃণার কেউ

না জানলেও তোমার তো

অজানা নয় বলো

 

এর পরেও কি করে

ভাগ বসাতে পারি তোমার সময়ে

সেটাও যে কত কষ্ট আমার পক্ষে

তোমার তো অজানা নয় তবু

মুখ ফিরিয়ে থাকি তোমার

রোজের শুভেচ্ছায়

তা যেমনি হোক না কেন

 

 

মরেনি এখনো কর্তব্য ও

বুড়ি ছুঁতে টোকা মারো দরজায়

দিনে একবার হলেও ফোনে

ছেদ যতি চিহ্নের মতো

কবিতার চরণ

 

কিন্তু যখন প্রয়োজনে

তোমার শরীরের উষ্ণ রোদ্দুর

মুখ ফিরিয়ে থাকতে পারিনা আর

পুরনো অভ্যাসে শুরু হয় ক্লাস

—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp