বারতা
দীননাথ চক্রবর্তী
মেঘের কাছে পেয়েছি বারতা
বৃষ্টি লেখা চিঠিতে ,
অনেক কথা প্রতিশ্রুতি
সুরে সুরে লিপিতে।
মেলেছে ডানা প্রজাপতি
রামধনু রঙ হৃদয়বেলা ,
উড়তে উড়তে মেঘের দেশে
তরীর পালে ফাগুনবেলা
এসেছে প্রিয় বৃষ্টি ধারায়
বৃষ্টি কথার দোরগোড়ায় ,
মনের ঘরের অন্দরেতে
গোপন কথার আল্পনায়।
আজযে মন বিহঙ্গ এক
যোজন পথের পথিক প্রেমী
ছত্র ছায়ার অঞ্জনে
উড়িয়ে দিলাম হেথা আমি।
দীননাথ চক্রবর্তী
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…