অলিন্দ
কলমে- প্রিয়াঙ্কা মজুমদার।

শিশিরবিন্দু নিটোল জলকণা হয়,
সাজ তার ঘাস সারি দের মাথায় মাথায়।
কুয়াশা মোড়া সকালে দূর কোনো পথ থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ
প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে কোনো প্রেমিকা,
অসংখ্য প্রত্যাশার উত্তাপ মুঠোতে তার উপলব্ধ।
মিলিয়ে গেলো সব সব টুকু
আওয়াজ, ধোঁয়া ধোঁয়া অপেক্ষারা, নিশ্চুপের নিরবতায়
ডুব দিল।
মনখারাপের দল
একে একে এগিয়ে যাচ্ছে ধূসর
প্রান্তরে, অন্য রঙে তারা রূপ নিলো অন্তরে অন্তরে।
নানারকম জংলী ফুল গুলো
সাজিয়ে গুছিয়ে ফোঁটা ফোঁটা
অশ্রু জলে ভিজিয়ে রেখে এলো প্রেমিকা মেয়েটি স্মৃতির অলিন্দে।প্রেমিক তার ফিরবেনা
আর কোনোদিন তারাভরা আকাশ থেকে, নীলে মিশে গেছে
সবকিছু চিরোতরে।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা