একটা ছেলে যখন অপরাধী
————————————–
বিক্রমজিত ঘোষ

সেদিন ছেলেটা একটা বই কিনতে চেয়েছিল,
অভিভাবককে সে বলেছিল –
যদি একটা গল্পের বই তাকে কিনে দেয়,
একটা ধমকে তার মা তাকে সেদিন
চুপ করিয়ে দিয়েছিল।
তাকে বকে বলেছিল গল্পের বই পড়লে
পড়ার বই পড়বে কখন? –
ছেলেটা বলেছিল সে সময় করে নেবে।
সময় বের করে নেবে –
গল্পের বই পড়বার, খেলবার।
তার বাবা – মা সেদিন তার কথা শোনেনি,
ভেবেছিল পড়াশোনা আর তার হবে না!
সেই ছেলেটা একদিন বড় হলো –
তার না – বাবার চোখের সামনে
অনেক অপরাধমূলক কাজের সঙ্গে তার যোগ আছে,
তার বাবা – মা এখন বুঝতে পেরেছে –
একদিন তারা কি না ভুল করেছিল!
ভুল করেছিল একটা গল্পের বইয়ের দাবী না মেনে।
তার দুজনে বুঝতে পেরেছে
ছোটদের পড়ার শর্ত না মানলে কি হয়!
ছোটদের কাছে বড়রা যায় হেরে –
যেমন করে সেই ছেলেটা হয়ে উঠেছিল এক অপরাধী।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা