কবি শৌভিক

Spread the love
তোমার আসা যাওয়া
******************
কবি শৌভিক


80247 screenshot 20190927 224028


তুমি আসো আমার ঘুম আসে যখন
তুমি আসো স্বপ্ন সাথে নিয়ে প্রতিদিন!
শিশুর আদরের মত ভালোবাসা!
মনে হয় চোখ নয় চোরাবালি
কী জানি কখন নিঃশব্দে তলিয়ে গেছি !
সব মানুষই তো মরে এক দিন।
ইচ্ছে হয় তোমার বুকের পরে –
মরে যেতে প্রতিদিন।
নিজের লেখায় পরিবর্তন লক্ষ করি।
ভালোবাসার ভাবনায় ভাষার কারিগরী!
মনের রাসায়ন আমাকে অনেক কিছু দেয়।
আলো আকাশ ঈশ্বরী আর তোমায়!
এটাই আমার পৃথিবী।
আর তুমি বলো আমি নাকি কবি!
তবু যে বলো তুমি, এসব কিছুই না!
আমি নাকি তোমায় একটুও ভালবাসি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার