কবিতা:অন্ধকার
কলমে – শৌভিক
ভুলেছি মান হারিয়েছি হুঁশ –
তবুও লজ্জা হীন তুমি আমি
গর্বের সাথে বলি, আমরা মানুষ !
দীর্ঘায়িত হচ্ছে দীর্ঘশ্বাস –
পৃথিবীতে আজ গভীর অন্ধকার !
আমানবিকতা ভাঙছে সিঁড়ি সভ্যতার !
পৃথিবীটা ক্রমশ প্রেমহীন হচ্ছে
মানুষ, মানুষকে দৈনন্দিন বিকচ্ছে !
জীবন মানে আজ শুধুই লেনদেন
ভালোবাসার নামে আজ-
অভিনয়ের মিথ্যে আলিঙ্গন !
শরীরই আজ প্রেমের অবলম্বন –
ঠোঁটের ব্যারিকেডে অকাল বৃষ্টি
প্রেমহীন শরীরে চাহিদার অনাসৃষ্টি !
ভেবে দেখেছো কখনো ?
সহস্র লোভ আর লালসার মাঝেও
প্রকৃতিতে নামে জ্যোছনা এখনো !
আমাদের শত অনিয়মের পরেও
সে কিন্তু অবিচল চির নয়মিত !

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…