15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

আদরিনী ✓শৌভিক

Spread the love

             আদরিনী

                      ।।শৌভিক।।

                   
জীবন গেছে বয়ে দুকূল ছাপিয়ে  –
সেদিন প্রথম তাকে ছুঁয়ে !   
তোমাদের কাছে, এ নয় ভালবাসা
এ নাকি শুধুই আমার তৃষ্ণা ! 
আমি বলি- না, তোমরা জানো না-
সে আমার স্পন্দিত হিয়া।
দেখেছো তোমরা, তার ভরা শরীর টইটুম্বুর-
যেন ঘন বর্ষার উত্তাল দামোদর ! 
সে কোজাগরী রাত্রি গো আমার
আলোয় ভরা মুগ্ধ আকাশ
ধরণীর বুকে ফোটা- রূপসী কাশ
আশ্বিনের খেয়ালী চঞ্চল বাতাস।  
সেদিন জ্যোছনা ছিল সোনার-
মেঘের চুম্বনে রাঙা ছিল নক্ষত্রের শরীর
কুয়াশার মত নরম অনুভূতি প্রথমবার !
তোমরা যাকে বলো শুধুই শরীরী –
আমি বলি জীবন দায়ী ঔষধি। 
আমার ধমনীতে সে আদরে স্রোতস্বিনী আমার আদরিণী –
জীবন এখনো তাই অক্সিজেন বিহীন হয়নি।
আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী
লেখক

শৌভিক

মোট প্রকাশিত লেখা: 12 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp