সেরা উপায়

বিশ্বনাথ সাহা
কেমন আছো, এই কথাটি
ক’জন বলতে পারে
সুজন প্রিয় যখন বলে
অনেক দুঃখ সারে।
প্রিয়জনের বিরহ যে
মনে কষ্ট ধরে
কঠিন রোগও যায় সেরে যায়
পাশে বসলে পরে।
পারস্পরিক রাখলে প্রীতি
ক্ষয়ক্ষতি নাই কারও
মানুষ হয়ে মানুষের পাশে
থাকতে তুমি পারো।
সহিষ্ণুতায়,আর্তের সেবায়
হৃদয় সবার বাড়ে
হৃদয়বত্তায় মানুষ মানুষ
আসে সবার উপকারে।
ভাল কথায় ভালো কাজে
অন্তরে শক্তি পাই
দুঃসময়ে ভালো থাকার
সহজ সেরা উপায়।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা