চিরন্তন
বিশ্বনাথ সাহা
তুমি আমি কতো ভাবি
বাইরে খাবার খাবো না আর
সঙ্গে আপেল ছুরি নেব
আহার তাতেই দুপুর বেলার।
আমরা দুজন ঘুরবো ফিরবো
দেখবো সেই কলকাতা শহর
দুজনে তাই বেড়িয়ে পড়ি
মনে কতো খুশীর লহর।
আপেল কেনা আর হলো না
থাকলো ছুরি ব্যাগেই পরে
দৃশ্য নানান দেখি ঘুরে
তুমি আমি সেই শহরে।
দুপুর বেলায় বটের ছায়ায়
অপার শান্তি হৃদয়ে পাই
সেই বোটানিক্যাল গার্ডেনে
মেটায় ক্ষুধা বাদাম ভাজাই।
আমরা দু’জন ছাত্র তখন
বিশ্ববিদ্যালয়ে পড়ি
ছাত্রাবাসে পাশাপাশি
বন্ধুতাতেই দেখা করি।
রাস্তা ঘাট ও ঘরবাড়ি সব
কালে কতই পরিবর্তন
এক শহরেই দুজন থাকি
বন্ধুতার বন্ধন চিরন্তন।
© বিশ্বনাথ সাহা
৫ বৈশাখ ১৪৩৩
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা