চলি যদি…
বিশ্বনাথ সাহা
ওই পাখি চলে যায়
দল বেঁধে উড়ে যায় আকাশের গায়ে
দুই ডানা মেলে উড়ে যায়
শুধু পায়ে পায়ে…।
ওরা কোথা যায় উড়ে ?
সারাদিন কাজে কাজে ওরা ঘুরে
সূর্য যখন অস্তাচলে
আপন কুলায় ফিরে…।
শুধু বিশ্রামের তরে
খাওয়া দাওয়া সব দিনের আলোয় করে
ঘুমায় শুধু আপন নীড়ে
জাগবে আবার ভরে…।
ভেবে দেখো সবাই
নাই পাখিদের নাই কোনো ব্যাধির বালাই
সংযমের বল্গায় চলে তাই
ওরা আনন্দে কাল কাটায়।
নিয়মে পাখি চলে
তেজময় ছন্দ বদ্ধ ওদের জীবন
মিতাহারী ওরা রোজই
চলি যদি ওদের মতন!
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা