14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

শান্তি আসুক  ✓ স্বপনকুমার বিজলী 

Spread the love

শান্তি আসুক

 

স্বপনকুমার বিজলী

 

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

প্রকৃতি ও আকাশ আঁধার

হলে বারুদ ভারে

সুখের পায়রা হেসে খেলে

উড়তে কি আর পারে?

 

হানাহানি হিংসা বিভেদ

থাকলে চারিপাশে

চিতার আগুন জ্বলবে দ্বিগুণ

শান্তি কী আর আসে!

 

বিবেক হলে শুদ্ধ তবেই

শান্তি আসে নেমে

মানবতা এবার জাগুক

বিদ্রোহ যাক থেমে।

 

যুদ্ধ ও লাশ দেখব না আর

থাকব সবাই সরে

শান্তি তবেই দেখা দেবে

ঠিক আগামীর ভোরে।

******************

লেখক

স্বপনকুমার বিজলী

মোট প্রকাশিত লেখা: 3 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp