16/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

মানুষ বলেই

Spread the love

মানুষ বলেই

স্বপনকুমার বিজলী

 

বইছে নদী বাড়ির পাশে

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

অবিরামে

আমি থাকি সীমান্তের এক

ছোট্ট গ্রামে।

 

খেলার জায়গা গণ্ডিকাটা

ছন্নছাড়া,

একদিকে জল আর একদিকে

তারের বেড়া।

 

গণিত বইয়ের ভাগ করি তো

অঙ্ক খাতায়,

ভূগোল ভাগের ভাবনা এল

কাদের মাথায়?

 

উড়ছে পাখি বইছে বাতাস

অবহেলায়,

মানুষ বলেই সীমার বাধা

আমার বেলায়?

লেখক

স্বপনকুমার বিজলী

মোট প্রকাশিত লেখা: 3 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp