14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

মাতঙ্গিনী হাজরা ✓ঋদেনদিক মিত্রো 

Spread the love

মাতঙ্গিনী হাজরা

     ঋদেনদিক মিত্রো

Ridendick Mitro

|| ১৮৬ লাইন কবিতা ছোট-ছোট বাক্যে মিষ্টি নরম ছন্দ ও ভাষায় গাঁথা। সব বয়সের পাঠক পাঠিকা ও গবেষকের জন্য রচনা। অন্যকে পড়া শুনিয়েও সুখ পাবেন।

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

 

আগে নীচ অব্দি পুরো ফাইল দেখুন, কারণ, বিজ্ঞাপন ও নানা বিষয়ের অংশ দেখা যায় লেখনির মাঝে। সেই সব জায়গায় লেখাটার শেষ নয়।

 

ইন্টারনেটে যে কোনো লেখা পড়তে হলে, এগুলি খেয়াল করবেন। অনুরোধ রইল। তাছাড়া নীচ অব্দি পুরো ফাইল টেনে দেখে নিলে চোখ সেট হয়, এবং তারপর পড়ায় মনযোগ আসে। ||

 

|| এবার নীচের এই কথাগুলি পড়ে পরে কবিতায় যান। সময় করে স্থিরতা নিয়ে পড়ুন। ||

 

🌾এই কবিতার আগে কয়েকটি কথা🌾

 

|| আমরা বড়দের বড় করে জানতে চাইনা বলেই ছোট হয়ে বাঁচার অভ্যেস জন্মায়: ঋদেনদিক মিত্রো ||

 

[গান্ধী বুড়ি, বৃদ্ধা নারী, মাতঙ্গিনী হাজরা / তার প্রতাপে হয় নাজেহাল বিদেশি ইংরাজরা” — অজানা কোনো এক কবির কোনো কবিতার এই কবিতাংশ আমার বাপি (বাবা) দীপক রঞ্জন মিত্রর মুখে শুনে মা রীতা মিত্র এটা যখন তখন আওড়াত আর হেসে উঠে বলত, “কী লেখা, শরীরে তেজ এনে দেয়!” একই সাথে মা অন্যান্য কবিতা আবৃত্তি করত, আমাদের মুখ থেকেও শুনত। তখন ছিল ২০২৫ থেকে ২০২৬ জানুয়ারীর কয়দিন পর্যন্ত, অকাল মৃত্যুর আগে শহ্যাশায়ী। সেই দুটি লাইন আমার মাঝেও ঝড় তুলেছিল। অনেক বছর মাতঙ্গিনী হাজরার উপরে কবিতা লিখতে গিয়ে আদল আনতে পারিনি। ০৮-০৮-২০২৬, মনে ধরলাম তাঁকে নিয়ে কবিতার স্রোত, লিখতে-লিখতে পেলাম নিশানা। স্বাধীনতা কেন্দ্রিক একাধিক আন্তর্জাতিক কবিতা-গদ্য বাংলা, ইংরেজি সংকলনে লেখার আমন্ত্রন পেয়ে এটাও লিখতে শুরু করি ও লিখি। মোবাইল চার্জে বসানোর পরে এই কবিতার অস্তিত্ব চলে আসায় কাগজে কলমে লিখলাম। কী সুখ পেলাম, কতদিন পরে কাগজ কলম ব্যাবহার করে। প্রকৃতি থেকে বোধ হয় মাতঙ্গিনী হাজরার উপরে কবিতা লেখার জন্য কাগজ কলম চেয়েছিল, তাই এইভাবে হল। যদিওবা মোবাইলে টাইপ করার পরে সামান্য কাটছাট করি। বারবার ফেলে রাখে আবার দেখি। ৯, ১০, ১১ তারিখে রাত অব্দি খেটে এইভাবে গড়ে তুলি লেখাটাকে, কবিতার ১ম অংশ জুড়ে, বারবার পড়ে ভারসাম্য রেখে। ২য় অংশও আরো নিখুঁত করি। কিন্তু ওই অজানা কবির ওই দুটি লাইনকে ছুঁতে পারলাম না, দুঃখ নয়, এটাই আমার গর্ব। যাঁদেরকে ছোঁয়া যায় না, তাঁদেরকে না ছুঁয়েই গর্ব করতে হয়। আর মা, তুমি যেখানেই থাকো, তোমার ছেলে মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এই কবিতা লিখেছে। আমরা পড়লে তুমি শুনবে, কেউ অনুষ্ঠানে পাঠ করলে তুমি হাওয়ায় থেকে হাততালি দেবে, দর্শকের সামনে চেয়ারে বসেই। বই বা পত্রিকায় বেরুলে তুমি নিজেও খুলে পড়বে। কারণ, তুমিও ছিলে একজন বিপ্লবী শহীদ। তাই জেগে উঠতে এইসব চরিত্র নিয়ে।]

 

কবিতা : মাতঙ্গিনী হাজরা

(Poem: Matangini Hazra)

|| A great revolutionary martyr 1869 –1942||

[Part-1: 82 + Part-2: 104 = 186 Lines]

 

ঋদেনদিক মিত্রো

[ Ridendick Mitro ]

 

১

পৃথিবীতে কতজন আসে আর যায়,

কজন থাকেন ইতিহাসের পাতায়,

তাঁদের মাঝে যাঁদের কম বেশি চিনি,

তেমনি একজন, গান্ধী বুড়ি মাতঙ্গিনী।

২৬শে জানুয়ারী, উনিশশো বত্রিশ,

সেই যে সময় ছিল, শাশক ব্রিটিস,

২৬শে জানুয়ারী হতো যে পালন,

প্রতিকী স্বাধীনতা দিবস যাপন।

 

দূরে মিছিল দেখে ঘর থেকে এক নারী,

বেরিয়ে যোগ দিলেন, ইচ্ছে হয় তাঁরই,

বয়েস বাষট্টি, কিবা আসে যায়,

মহৎ সত্যে দেহ যৌবন পায়,

বয়সের মাপকাঠি কার মাপে মাপ,

সে-ই চির যৌবন — যে প্রতিবাদী জাত।

 

তাজা আঠেরোর থেকে বিধবা জীবন,

দরিদ্র, তাই হয়নি, স্কুল শিক্ষা তখন,

আপাতত সেই মতো ইতিহাসে পাই,

বই পড়তেন কিনা, সেটা জানা নাই।

যদিওবা ভেবে নিই, জানতেন পড়া,

সে আর কতটুকু, হিসেবে না ধরা।

 

তমলুকে হোগলা গ্রাম, পিতা এক চাষি,

অভাবেও সকলের মুখে ছিল হাসি,

মানুষের সেরা সুখ মানবিক নীতি,

পিতার নাম ছিল ঠাকুরদাস মাইতি।

আলিনানে স্বামী-গৃহ, নাম ত্রিলোচন,

পেশায় সবাই চাষা, গরীব জীবন।

 

বয়স বারো বছর, স্বামী-গৃহে স্থান,

আঠেরোয় বিধবা, ও নেই সন্তান।

কথিত, গরীব বলে নেই স্কুল শিক্ষা,

লোকমুখে স্বাধীনতার জ্ঞানই বিদ্যা।

সেই বিদ্যা নিয়ে তিনি করেছেন জয়,

বিষ্ময়ের পরে আরো কত বিষ্ময়।

 

বয়স বাষট্টি, ও সংসারে টান,

অজ গ্রামে কুঁড়ে ঘরে টুকু বাসস্থান।

 

কিছু দিন পর, লবন সত্যাগ্রহ আসে,

‘মহাত্মা গান্ধী’ নাম সে-হাওয়ায় ভাসে,

লবন সত্যাগ্রহে তমলুকে আলিনানে,

মাতঙ্গিনী নেত্রী হন বিশাল অভিযানে।

পুলিস তাঁকে গেপ্তারি পরোয়ানা দিয়ে,

মুক্তি দিল, কিছু পথ — সোজা হাঁটিয়ে।

 

এর মাঝে কাজ শুরু চরকা নিয়ে,

চরকায় সুতা কেটে তাঁতিকে দিয়ে

বানিয়ে খাদি কাপড়, তাই পরতেন,

মানুষকে খাদি নিয়ে কথা বলতেন,

গান্ধীজীর বই কাউকে দিয়ে

ভালো করে খুঁটিনাটি সব পড়িয়ে

সেই অনুভূতিতে দেশ বুঝতেন,

নিজের মতন যেন কিছু খুঁজতেন,

চরকার পথ ধরে গ্রামের তাঁতে

স্থানীয় অর্থনীতি বদলায় তাতে।

স্বনির্ভরতা নিয়ে যদি চলা যায়,

গান্ধীর পথে সব অভাব পালায়।

এমন আদর্শে তাঁর চলা দেখে —

গান্ধী বুড়ি নাম হল চারিদিকেতে,

“চরকা কাটা গান্ধী বুড়ি” বলে খ্যাত হন,

রক্তের ভিতরে খ্যালে বন্দেমাতরম্।

 

পরে চৌকিদারি ট্যাক্স-বন্ধ অভিযানে,

যোগ দিতে, তাঁকে আবার পুলিস টানে,

বহরমপুরের জেলে ছয় মাস বাস,

মুক্তি পেয়ে ফিরে পান নিজের আকাশ,

স্বাধীনতা নিয়ে নানা কাজে ভালো লাগা,

স্বাধীনতা ছাড়া কি আর যায় কিছু ভাবা!

জেলেও চরকা কেটে কাটত সময়,

মহৎ কর্ম সুখ, আর কেউ কিছু নয়।

 

অবসরে চরকায় সুতা কাটা সুখ,

এইসব কাজ করে থাকতেন চুপ।

স্বাধীনতা কী, তা নিজের ভিতর —

অদ্ভুত উপলব্ধে পেতেন শিখর।

এসো, সে-অনুভূতির স্তরে পৌঁছাই,

তাই মনুষত্ব — যা চিন্তা-শুদ্ধতাই।

 

তাঁর সেই কুঁড়ে ঘরে দাওয়ায় বসে —

চরকা-কাটার সুখে অনুভবে রসে

কতকি যে ভাবতেন নিজের মতো,

কখন যে রাঁধা হবে, মন ইতস্তত,

আরো কত অনুভূতি তাঁকে ছুঁয়ে যায়,

উড়ে যাই সেই দিকে, দূর কল্পনায়।

 

তারপর উনিশশো বিয়াল্লিস সাল —

ভারত ছাড়ো আন্দোলন, সেকি উত্তাল,

গান্ধী বুড়ি আবারও নামলেন পথে,

তমলুক থানা ঘেরাও, কত লোক জোটে।

উনত্রিশে সেপ্টেম্বর বিয়াল্লিস সাল,

যে-কাহিনী চমকায় আজোবধি কাল।

 

২

দূর-দূর কতদূর হাজার-হাজার,

বন্দেমাতরম্ ধ্বনি একাকার,

কুইট ইন্ডিয়া আন্দোলন চলেছে,

শাসক ইংরাজের ভয় ধরেছে,

সামনে রুখতে এল পুলিসের সারি,

হাতে লাঠি, বন্দুক, ভুলতে কি পারি —

সেই ছবি, ইতিহাস, ও আন্দোলন,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্।

 

পুলিশ ছিল সাহেব ও বাঙালী,

তারা দেখে ভাবে, দেবে নাকি হাততালি,

কিন্তু চাকুরিতে আইনি সত্তা,

একশো চুয়াল্লিস ধারা রক্ষা।

চারজনের চেয়ে বেশি হয় একসাথে,

একশো চোয়াল্লিস ধারা ভাঙে তাতে।

হাজার-হাজার লোক হয় যেখানেই —

একশো চুয়াল্লিস সহজে ভাঙেই।

 

তমলুক থানাটা হবে যে ঘেরাও,

কল্পনা-নেত্রে দেখতে কি পাও,

উনিশশো বিয়াল্লিস সালের ছবি,

হতে কি পেরেছ তুমি ভাবুক কবি।

 

সম্মুখে নেত্রী, তিয়াত্তুরের

দরিদ্র এক নারী — কত সাহসের

দুরন্ত গতিতে হেঁটে পায়-পায়,

বন্দেমাতরম ধ্বনি উড়ে যায়,

সাদা থান কাপড়টা ছিল পরিধানে,

খালি পা, সাহসেতে সম্মুখ-পানে —

হাতে মুঠা পতাকার দন্ডটা তুলে —

জোরে-জোরে হাঁক দেন, বুক ওঠে ফুলে,

হাওয়ায় সে ধ্বনি হয় মোহিত গরম,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্।

 

পুলিসেরা সামনে করে সাবধান,

আর এগুবিনা বুড়ি, আদেশ দিলাম,

বুড়ি শুনে মৃদু হেসে আগিয়ে চলেন,

আরো জোরে ‘বন্দেমাতরম’ বলেন,

ছ’হাজার কন্ঠে মিশে সে-ধ্বনি জুড়ে —

দূর দূরান্তে যায় উড়ে-উড়ে-উড়ে,

সে এক সময় গেছে, সে সব জীবন,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্।

 

পুলিসের আদেশটা না মেনে তাঁরা —

এগিয়ে চলেন সব, তাতে দিশাহারা

পুলিসেরা বন্দুক তুলে ছক আঁকে,

একজন গুলি করে বুড়িটার হাতে,

যে-হাতে পতাকা ধরা সেই ডান হাত,

হতে থাকে নিয়ত সেকি রক্তপাত,

এইভাবে ডান হাত ভাসে রক্তেই,

মাতঙ্গিনী তবু একই গতিতেই —

বাঁহাতে পতাকা নিয়ে একই রকম,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্,

হাজার-হাজার কন্ঠে সেকি মনোরম।

 

পুলিস এ-দৃশ্যকে দেখে নির্বাক,

এরাই আসল সব বিপ্লবী জাত,

ভেজা চোখে মনে-মনে স্যালুট দিয়ে —

কম্পিত হাতে বন্দুক উঁচিয়ে —

আইনিয় চাপে ফের মারল গুলি,

বুড়ির বাঁ হাতটায় লাগল গুলি,

এবার রক্ত-ঝরা ডান ও বাম হাতে —

চেপে ধরে পতাকার দন্ডটাকে —

এমন উঁচিয়ে তুলে ধরলেন জোরে,

মাটিতে সে পতাকা যেন না পড়ে।

পুলিস তো হতবাক, গুলি — মারল কাকে!

এগিয়ে চলেন বুড়ি, সেই একই হাঁকে —

সবার কন্ঠে ধ্বনি, যেন বিস্ফোরণ,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্,

হাজার-হাজার কন্ঠে সেকি মনোরম।

 

পুলিস দেখে অবাক এই দৃশ্য,

মৃত্যু যন্ত্রণায় নয় নিঃশ্ব,

এরাই ভারতবাসী — কী দুর্নিবার,

এরাই বাঙালী জাত কী চমৎকার —

অন্যায়ে প্রতিবাদে কী তেজি চরম,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্।

 

আইনি বাধ্যতায় পুলিস তখন

বুড়ির মাথায় গুলি মারল যখন,

‘বন্দেমাতরম্’ বলে — দেহ পড়ে যায়,

বন্দেমাতরম্ গড়ালো ধুলায়,

তবু সেই ধুলা থেকে ওঠে জাগরণ,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্,

হাজার-হাজার কন্ঠে সেকি মনোরম।

 

মাথায় গুলি লেগেও তবু দেহে প্রাণ,

মাটিতে গড়িয়ে পড়ে দুহাতে জড়ান —

পতাকার ডান্ডাকে জোড়ে আকঁড়ে —

“বন্দেমাতরম্” বলে খুব জোরে —

তারপর তিনি চিরশান্তি, — ঘুমান,

তাঁর দেহে দেওয়া হল সাদা আভরণ,

হাজার কন্ঠে ওড়ে — বন্দেমাতরম্।

 

সেই ধুলা থেকে যদি জন্ম সবার,

কী করে হতে পারি বলো চাটুকার,

কী করে হতে পারি অন্যায়ে দাস,

আমাদের বুকে বয় তাঁদেরই তো শ্বাস,

 

হাজার-হাজার সেই বীর বীরাঙ্গনা,

তোমরা তাঁদের কি কেউ জানো না?

শৈশবে পাঠ্যে পড়েছি সবাই,

তেমন করেই তো বড় হতে চাই,

গুরুজনদের মুখে কত গল্প শোনা,

তা-ই দিয়ে মনে-মনে কল্পনা বোনা,

সেইসব অনুভূতি — এসো খুঁজে আনি,

জীবনকে জীবনের মতো করে জানি।

আমাদেরও মাঝে আছে সেই আলো ঝড়,

সততা ও সাহসে সত্যে প্রখর,

কেন হীন হবো — এই মহৎ জনম,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্।

 

ঋষি বঙ্গিমচন্দ্র কী রচেছিলেন,

সেইসব মানুষেরা কতকি দিলেন,

আমরা পেয়েছি সব তাঁদের মরম,

বন্দেমাতরম্, বন্দেমাতরম্।

 

———————————–

( Writing: 08, 09, 10, 11 August, 2026)

 

🙏||The research-based poem on Revolutionary Martyr Matangini Hazra can be published in multiple places with the consent of the author and editors at various times, by relaxing copyright law, to present it to humanity. However, written consent from the poet is required in all cases, and along with that, the relevant security of other matters is also essential.||🙏

 

FOOTNOTES: THE LIFE OF MATANGINI:

MatanginI Hazra (1869 – 29 September 1942) was a freedom fighter from Tamluk, West Bengal. India. People called her “Gandhi Buri” Means an “Old Lady Gandhi” with love and respect. She was born in a poor farmer family. Widowed at age 18. She had no formal education, but had immense courage. Joined the Quit India Movement of 1942. On 29th September 1942, she led a procession to capture the Tamluk Police Station. She kept walking forward holding the Indian flag and shouting “Vandemataram”. She died with the flag in her hands. Despite being shot 3 times by British police, She didn’t surrender. There were 3 bullets like this. After being shot in her right hand, she took the flag in her left hand and kept moving forward. Then when she was shot in her left hand, she walked on with both hands bleeding. Then she carried the flag forward with both bleeding hands.Then the 3rd bullet hit her head. After that she collapsed. And chanting “Vande Mataram”, she died. She was 73 years old. Tamluk was declared a “free district” for a short time after her sacrifice. A statue of her stands in front of Shaheed Minar, Kolkata. And also stood by the Narghat Bridge that this bridge is said after her name “Matangini Setu”. She became a symbol of women’s courage in India’s freedom struggle. That spot story is adventurous and increadible. Educational institutions in her name exist across the state and the country, and many statues have been built and are still being built.

 

THE BACK GROUND OF THIS WRITING: “Natangani Hazra”, for researchers:

 

” Gandhi Buri, briddha nari, Matangani Gazra / Tar pratape hoy najehal bideshi ingrajra” i.e, “Gandhi Buri, Matangini Hazra, the old woman / With her valor, the foreign British were put to shame” —. heard these two lines from an unknown poet’s poem on my father Dipak Ranjan Mitra. Mother Rita Mitra would recite them again and again and beautifully laugh, saying — “What writing! It brings fire to the body!” Along with this, Mother would recite other poems and listen to them from us too. It was from 2025 until the first few days of January 2026, while she lay ill before her untimely death. Those two lines stirred a storm within me too, now and then. For many years I tried to write a poem on Matangini Hazra but couldn’t capture her essence. On 08-08-2026, suddenly I felt the flow of a poem about her, and as I kept writing, I found my mark. I added and edited, revised on 9th, 10th, 11th August to set up its complite shape. But I could not touch those two lines of that unknown poet. Yes, not with sorrow, but with pride. Those who cannot be touched, must be honored without touching them. And Mother, wherever you are — your son has written this poem on Matangini Hazra. When we read it, you will hear. When someone recites it at any gathering, you will be in the air, then clapping. When it comes out in a book or magazine, you will open also it and read it yourself. Because, you were a revolutionary martyr alao. So, you loved that characters, and raised.

 

——————————————–

লেখক

ঋদেনদিক মিত্রো

মোট প্রকাশিত লেখা: 50 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp