গীতি-কবিতা, পশ্চিমবঙ্গের জন্মদিন

( AI created image)
|| 20 June 2026, celebrated at first The Birthday of West Bengal by the new government of West Bengal, with its logical suggestion.||
[ A Bengali Poem, Poshchim Bonger Jonmodin”, i, e, A poem about West Bengal’s Birthday, by Ridendick Mitro, professionally a poet, novelist, lyricist, columnist, in Bengali, English, Spanish, also a Scientist on various subjects, a social reformer and a world peace activist.]
—————————–
ঋদেনদিক মিত্রো
বাঙালী জাতি জেগেছে, জাগবে,
নতুন আলোয় সেজেছে, সাজবে।
আমরা বাঙালী জাতি,
অন্যায়ে প্রতিবাদে, সত্যবাদীর সাথি,
এই পৃথিবীতে জ্ঞানের আলোয় গুণের ভালোয়
নিজেকে মহৎ রাখবে,
বাঙালী জাতি জেগেছে, জাগবে।।
বাঙলাভাষা পৃথিবীর মাঝে অতুলনীয় সুখ,
এভাষায় সব সৃষ্টিগুলি আহা কত অপরূপ,
বাঙালী জাতির ধুতি পাঞ্জাবি শাড়ি,
তার সাথে মেশা সময়ের সাথে আরো কিছু বাহারি,
বাঙালীর ভাত, ডাল তরকারি, আর বারো ব্যাঞ্জন,
হাতে বোনা কোনো মাদুরে শুইয়া, হাতপাখা-হাওয়া মনোরম,
পৃথিবীর কোন্ সুখ দিয়ে তা-ই মাপবে,
বাঙালী জাতি, জেগেছে, জাগবে।।
যারা অন্যায়কারী, তারা যে হোক, নয় আমাদের ধারা,
আমরা পড়ি মহাপুরুষের জীবন, সত্য সারা,
হাজার-হাজার বছর ধরে আমাদের ইতিহাস,
কত বীর ও বীরাঙ্গনার শ্বাস ও দীর্ঘশ্বাস,
প্রতিদিন ভাবি এজীবনটা শুধু শেখা আর শেখা,
জীবনের সুখ জ্ঞান অর্জন, অমর কীর্তি লেখা,
মুক্ত চিন্তা, নিরুপেক্ষতা, এই পরিচয় থাকবে,
বাঙালী জাতি জেগেছে, জাগবে।।
———————————-
কবি ঋদেনদিক মিত্রো

জ্যোতি কাকু বলতেন, জীবন বড় সুন্দর।একটা মানুষ জীবনে সব হারিয়েও এই কথা টা এমন ভাবে বলতেন যে বিশ্বাস করতে ইচ্ছে…
Khub sundor lekha ta. Ami aga-gorai tomar lekhar fan dada. Ei vabei chalie jao.
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ