সিল্যান্ডের জন্য একটি গীতিকবিতা,
ঋদেনদিক মিত্রো ( পশ্চিমবঙ্গ, ভারত)
আমার প্রিয় সিল্যান্ড,
আমাদের সিল্যান্ড,
অনন্য এক দেশ,
সমদ্রেরই বুকে,
দুইটি থামের উপর তোমার স্থিতি,
জীবন কত সুখে,
মিষ্টি আকৃতি,
মুগ্ধ করে সাগর হাওয়ার রেশ,
অনন্য এক দেশ।।
তোমার বাসীদের জীবনে মধুর সুখের হাসি,
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন ভরা কেমন উদাসী,
সাগর হাওয়া কত উদাস,
দূর দূরান্ত সুদূর বিকাশ,
মাটিবিহীন একটি দেশ,
তোমায় ভালোবাসি।।
এর মানে এই নয় যে আমরা ক্ষুদ্রতম মান,
মহাবিশ্বে, সকল দেশই এক-এক বালুকনার দাম,
তেমনি এক ক্ষুদ্র রূপ এই দেশ সত্য,
দেশের আয়তন নয় তো দেশের গুরুত্ব,
আসল জিনিস মানুষেরই মন,
ওটা দিয়েই হয় যে মাপা, জীবন জাগরণ,
যেটা দিয়ে আমরা থাকি পাশাপাশি,
প্রিয় দেশ সিল্যান্ড, তোমায় ভালোবাসি।।
————————————
|| এই কবিতার স্প্যানিস অনুবাদ কবি করেছেন, কিন্ত এই সাইটে ভাষাগত নির্দিষ্টকরণের জন্য এখানে তা আপাতত প্রকাশ করা সম্ভব হল না বলে, সম্পাদকের তরফে বিনীতভাবে জানানো হল।||
সিল্যান্ডের ইতিহাস || The Principality of Sealand
সিল্যান্ড পৃথিবীর সবচেয়ে ছোট “দেশ” বা মাইক্রোনেশন। এটা এখনো রাষ্ট্রপুঞ্জ তালিকাভুক্ত না করলেও, ৫০ বছরের বেশি সময় ধরে নিজেদের স্বাধীন বলে দাবি করে। শুরুটা এইভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এটি একটি ছোট সমুদ্র দুর্গ ছিল। সিল্যান্ড আসলে Roughs Tower নামে একটা সমুদ্র দুর্গ। ১৯৪২ সালে ব্রিটেন ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিমান আক্রমণ ঠেকাতে এই “Maunsell Forts” বানায়। এটা সাফোক উপকূল থেকে প্রায় ৬ মাইল / ১২ কিমি দূরে উত্তর সাগরে।
যুদ্ধের পর ১৯৫৬ সালে ব্রিটিশ নৌবাহিনী এটা ছেড়ে দেয়। তখন এটা ছিল পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে। কীভাবে “দেশ” হল? 1967 সাল থেকে, সে কাহিনী রোমাঞ্চের। ১৯৬৫ সালে প্রাক্তন ব্রিটিশ আর্মি মেজর Paddy Roy Bates এখানে “Radio Essex” নামে pirate radio চালানোর জন্য দখল করেন। সরকার পরে pirate radio বেআইনি করে দিলে, Bates নতুন প্ল্যান করলেন। 2রা সেপ্টেম্বর ১৯৬৭ , স্ত্রী Joan এর জন্মদিনে Bates Roughs Tower-কে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করেন। নাম দিলেন Principality of Sealand। নিজেকে বললেন Prince Roy, স্ত্রী হলেন Princess Joan।
এরপরে লড়াই ও স্বীকৃতির কাহিনী এইভাবে। ১৯৬৮ সাল, ব্রিটিশ কর্মীরা Sealand এর জলসীমায় বয়া সারাতে এলে Roy এর ছেলে Michael Bates গুলি চালায়। মামলা হয়। কিন্তু আদালত রায় দেয় এটা ব্রিটিশ জলসীমার বাইরে, তাই বিচার হবে না। Bates এটাকে “de facto” স্বীকৃতি বলে দাবি করে। ১৯৬৭ সালে পতাকা উত্তোলন হয় স্বাধীনদেশ হিসেবে।
সিল্যান্ড (Sealand) দেশ তাঁদের প্রথম জাতীয় পতাকা বা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন ২ সেপ্টেম্বর, ১৯৬৭ তারিখে। ওই দিনই প্যাডি রয় বেটস (Paddy Roy Bates) এই মাইক্রোনেশনের স্বাধীনতা ঘোষণা করেন একইসাথে রাফস টাওয়ারের ওপরে পতাকাটি ওড়ান। পতাকার রঙের অর্থলাল (Red) — প্রতিষ্ঠাতা প্রিন্স রয় বেটস ও তাঁর পরিবার।কালো (Black) — পাইরেট রেডিও বা সমুদ্রের অবৈধ রেডিও সম্প্রচারের ইতিহাস।সাদা (White) — সততা ও মঙ্গলের পথ।
পরপর সংযোজিত হয় নিজেদের সংবিধান, জাতীয় সঙ্গীত “E Mare Libertas”, যার মানে “সমুদ্র থেকে স্বাধীনতা”। মুদ্রা, পাসপোর্ট সব বানায়। আরও হয়েছে: Coup, mercenary আক্রমণ, কূটনীতি – সবই। রাষ্ট্রিয় নিয়মে সব কিছু আছে এখানে। আয়তন মাত্র ৫৫০ বর্গমিটার। জনসংখ্যা এখন মাত্র ২৭ জনের কাছাকাছি। কিন্ত তাঁরা সকলেই চিন্তা, আচরণ, শিক্ষাদীক্ষা, রূপ ও গুণে, যে কোনো বৃহৎ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সমান বলা যেতে পারে। অবস্থান: Suffolk উপকূল থেকে 7 nautical mile দূরে। পতাকা — লাল, কালো, সাদা ডোরাকাটা। ৫০ বছরের বেশি সময় ধরে নিজেদের স্বাধীন বলে স্থায়ী হয়ে চলেছে। এই দেশকে রাজনীতির ভূগোল বইতে case study হিসেবে পড়ানো হয়। সমদ্রের জলে নিরপেক্ষ স্থানে এই দেশ, তাই অন্য কোনো দেশ এই দেশকে “দেশ নয়” বা বেয়াইনি বলে দাবী করেনি।
আরো খুলে বলা হল। North Sea – উত্তর সাগর। ইংল্যান্ডের Suffolk উপকূল থেকে 7 nautical mile, মানে প্রায় 12 কিমি দূরে। সবচেয়ে কাছে Harwich আর Felixstowe শহর।
ম্যাপে কোথায় —
ইংল্যান্ডের পূর্ব উপকূল থেকে একটু দূরে সমুদ্রের মাঝে।
international waters এ পড়ে।
মনে রাখতে হবে, দুনিয়ায় সব সফলতার গঠন এক রকম হয় না, কিন্তু সেটা পুরোপুরি সফলতা। এই সত্যটা বুঝলে আমরা একে অন্যের সফলতায় কমবেশির পরিমাপ করব না।
আমাদের এটাও জানতে হবে, এই দেশের যে রাজপরিবার ও নাগরিকগন, তারা একটা সময় ঝুঁকিদারি স্বাধীনতা যুদ্ধ করে এর অধিকার ও স্বাধীনতা লাভ করেন। এবং তারপর বিপরীত পক্ষ মানবিক কারণেই বিষয়টি থেকে দূরে সরে যান। তাই, এই দেশের অস্তিত্ব ও অধিকার এমনি আসেনি।
— Ridendick Mitro
———————————-