ভালো লাগে

বিশ্বনাথ সাহা
এলো আষাঢ় গর্মী নেই আর
এই তো সময় ভালোবাসার।
ছাতি মাথায় যাওয়া আসায়
মেঘ জমে যায় আঁধার ঘনায়।
দিন কি রাতে কেবল তাতে
বৃষ্টি সাথে সন্ধ্যা প্রাতে।
ঝমঝম করে কেবল ঝরে
ঘরে ঘরে খিচুড়ি করে।
পুকুর বাঁকে ভেকের ডাকে
বর্ষা থাকে গাছের ফাঁকে।
একটু খানিক সূর্য মানিক
ওঠে জ্বলে আঁধার গলে।
দেখি চেয়ে মেঘে ছেয়ে
গান গেয়ে ও নৌকা বেয়ে
নদীর বুকে পরম সুখে
ওই জাল ফেলে হাসি মুখে
জেলেরা সব কত মাছ ধরে
বাড়ি ফিরে ঝাঁপি ভরে।
ছেলে মেয়ে কাগজ দিয়ে
নৌকো বানায় জলে ভাসায়
সেই জল ছফ্ ছফ্ উঠোন জুড়ে
কী আনন্দে ঘুরে ঘুরে
জল থৈ থৈ পুকুর নদী সব
গাছের ডালে আলো জ্বালে
জোনাকিরা সন্ধা কালে
ভালোই লাগে বর্ষাকালে।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা