IMG 20260615 000656

দু’জনে সুজনে — মধুর কুজনে ✓ গোবিন্দ মোদক

Spread the love

দু’জনে সুজনে — মধুর কুজনে

 

গোবিন্দ মোদক

 

দু’জনে সুজনে — মধুর কুজনে

জীবনের গান গাই,

আছে ছোট বাসা, ছোট ছোট আশা

খেদ মনে কিছু নাই।

 

দু’জনে সুজনে — মধুর কুজনে

তুলি ভালোবাসা, ফুল,

অল্পেতে সুখী, বেশিটা না চাই

নেই এতে কোনও ভুল।

 

দু’জনে সুজনে — মধুর কুজনে

প্রেম ভালোবাসা গড়ি,

তুমি যে আমাতে. আমি যে তোমাতেও

দু‘জনা দু’জনে মরি॥

========================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493