screenshot 20210408 235704 300x293 1

এসো হৃদয় জুড়ে ✓ বিশ্বনাথ সাহা

Spread the love

এসো হৃদয় জুড়ে

বিশ্বনাথ সাহা

বিয়ে বাড়ি বাজছে সানাই
মিষ্টি মধুর সুরে
সুজন স্বজন আর প্রিয়জন
এসো হৃদয় জুড়ে।

আমন্ত্রণে আহ্বানে
দাও গো প্রাণে সাড়া
তোমাদেরই আগমনে
মিলন উৎসব বাড়া।

বসন্ত চাঁদ আকাশ জুড়ে
ছড়ায় মিলন হাসি
ফাগুন রাতেই বিয়ে বাড়ি
সবাই ভালোবাসি।

জোছ্না ভরা চাঁদের আলোয়
আকাশ ঝলোমলো
বিয়ে বাড়ির বিজলী বাতি
যেন দিনের আলো।

অজানা দুই হৃদয় কুসুম
উঠুক ফুটে আজই
মধুর ঘ্রাণে সবার প্রাণে
ভরাক্ ফুলের সাজি।

———————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার