কবিতা তুমি আমার
কলমে—-শিউলী সরকার
কবিতা তুমি আমার।
ধূম্র ধোঁয়াশায় মুছে যেওনা-
আমার অনন্য হৃদয়ের মানচিত্র থেকে।
তোমাকে দেখেছি কল্পনার সেতুর মাঝে।
সৃষ্টি সুখের উল্লাসে।
সুখ দুঃখের-সন্ধিক্ষণে।
দেখেছি রবির কিরণে ফুটন্ত অশোক হতে।
তোমাকে দেখেছি
তমোঘ্ন রাতের আকাশে সোহাগের চাঁদ হতে।
দেখেছি শিমূল পলাশের বুকে
প্রেম নিবেদনে।
দেখেছি এক মিলন রাতে
নব পত্রিকার মাঝে
কলমের ঠোঁটে উৎসারিত হতে।
কবিতা তুমি বেঁচে আছ – আজও বেঁচে আছ
আমার হৃদয়ের পত্রপুটে।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা