14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

কবিতা: বাইশে শ্রাবণ- কবি: হান্নান বিশ্বাস গোপাল নগর, অমিয় নারায়ণ পুর, নদিয়া।

Spread the love

বাইশে শ্রাবণ
হান্নান বিশ্বাস
গোপাল নগর, অমিয় নারায়ণ পুর, নদিয়া।

বাইশে শ্রাবণ জীবনের বাঁক মাত্র
প্রয়াণ তোমার হয়নি কবি

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

অকূল পাঁথারে বাইছ তরী প্রয়াণ পরেও
আকাশ জুড়ে আলোর রবি

সৃষ্টিরা সব মাতন তোলে বিশ্ব জুড়ে
মানব হৃদয়-অন্তরে

কাব্য কথা গল্প গীতে সাগর সম
আর কবিতার মন্তরে

সৃষ্টি সেরা গীতাঞ্জলি কাব্যাকাশে
তারার মতোই হাসছে

কাব্য সেরা সোনার তরী সেরার সেরা
চোখে চোখে ভাসছে

গানে গানে ভূবন ভরাও
ছন্দ তালে মন ভরাও, প্রাণের গীতিকার

নৃত্য তালে পা মেলাও
সত্য নাকি তুমি নৃত্যকার?

লেখক

হান্নান বিশ্বাস

মোট প্রকাশিত লেখা: 13 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp