……….অজুহাত……….
ফরমান সেখ
রোগের কারণে তুমি দেবে বলে ঘুম-
আমি একাকী নীরবে হনু যে নির্ঝম!
তোমার হৃদয়ে যদি কিছু পাও ব্যথা –
আমি যে তাই আঁধারে দিনু মুড়ি কাঁথা!
কথা বিনা আজ যদি তুমি খুশি হও-
বলিলাম আমি তাই ঘুমাইয়া রও
তোমার কথা ভাবিয়া বাঁধিলাম মুখ,
তোমা দুখে দুখী আমি তোমা সুখে সুখ!
পরক্ষনে আমি যাহা দেখিলাম হায়-
মুঠোফোনে জেগে আছো আমি যবে নাই,
জানিনা কিসের লাগি হেন অজুহাত?
কে জাগালো পুনর্বার তোমা আধোরাত?
এমন করিলে কেন তুমি মোর বেলা,
সকালে সোনার রবি কেন দিলো জ্বালা?
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…