এক্স ধরে মানচিত্রের মান নির্ণয় করছি
হান্নান বিশ্বাস

আমরা এখন
কারো পৃথিবীর বাসিন্দা নই
নৌকার মতো ভাসমান আমাদের মানচিত্র
আমাদের বাসস্থান
মিল্কি ওয়ে গ্যালাক্সি রোডে
একটা ঝুলন্ত দোলনা আমাদের বসত বাড়ি
মহাজাগতিক রশ্মি
আমাদের খাটিয়া বহনকারী শক্তিশালী কাঁধ
মৃতদেহ গুলো
চা পাতার ছিবড়ের মতো বেরসিক
ছাকনীজাল
আমাদের বেডরুম
মানি প্ল্যান্টের টব আমাদের বিছানা
যেখান থেকে আমাদের নির্জীব আশাগুলো
জেগে উঠতে পারে
আমরা এখন…….
এক্স ধরে মানচিত্রের মান নির্ণয় করছি।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা