কবিতা ঃ জীবন
ঋদেনদিক মিত্রো
একাএকা থাকো চুপচাপ,
এত যে আত্মিয়, বন্ধু, স্বজন,
বিপদেতে থাকে তারা সত্যি কজন,
সৌখিন ভঙ্গীতে
নানা রূপ ফন্দিতে
বাস্তবতার নামে করে কত স্বার্থের মাপ,
একাএকা থাকো চুপচাপ।
বন্ধু মানে প্রিয়, আত্মিয় মানে সৎ,
এসব কে শিখিয়েছে, এই সব ভুল পথ —
আবেগেতে ভরে আছে,
অভাবে কেউ না কাছে,
যে যার লুকায় তখন,
কতকি কথার রকম,
তখন দিবসকে মনে হয় মহাশুন্য রাত,
একাএকা থাকো চুপচাপ।
কষ্টের অর্থকে করে তচনচ,
দেখাচ্ছ উদারতা হয়েই বিপথ,
কত হল্লা, উৎসব,
আনন্দ কলরব,
মুহুর্তে হাওয়া,
যখনি পারোনা দিতে মসগুল উপহার,
হুলস্থুল খাওয়া।
তখনি চেতন হয়,
কেউ তো বিপদে নয়,
হায়রে কী করেছি, অপব্যয়ের শত পাপ,
একাএকা থাকো চুপচাপ।
এই সমাজের মাপে,
আত্মিয় বলে তাকে,
তোমার আদর খেয়ে তোমায় প্যেঁচায়,
এত সুক্ষ্ম কৌশল,
যখন ধরবে ছল,
অনায়াসে অস্বীকার তারা করে যায়।
কতটা নির্মমতা,
তাদের উলটো কথা,
তবু তারা সর্বোচ্চ শিক্ষিত, উচ্চ,
তুমি যতো সেরা হও,
যত উচ্চ গুণে রও,
তাদের মতন ধূর্ত না হও যদি,
মর্যাদায় তুমি তুচ্ছ।
যারা দেয় ভালোবাসা,
দেয় না তো ভুয়া আশা,
নয় তারা চালাকি-আবৃত,
তারা পশুপাখি, কীট
পায়না তো কোনো দিক,
মানুষের হাতে হয়,
অত্যাচারিত আর অপমানিত।
তাদেরকে অবহেলে
উদাস আবেগ মেলে
হীনস্বার্থ লোভিদের করেছ আপন,
বিষকে অমৃত বলে
কন্ঠের মাঝখানে করলে স্থাপন,
তার ফল যা হয়,
কত কী বিপর্যয়,
সে কথা তারাই বোঝে,
যারা হয়ে যেতে থাকে পরেপরে শুধু নির্জন।
ধর্ম বানী বলে শুধু উদার হতে,
উদারতা মানে হল, অগ্রপশ্চাৎ না বুঝে
মজো কাণ্ডজ্ঞানহীন সামাজিক স্রোতে,
যখন অবস্থা হয় তোমার চরম,
বাঁচায় কোন্ ধর্ম বানী,
উদারতার এত যে মহান আশ্রম।
তা বলে ধর্মগুরুদের করিনা ভৎসনা,
তাঁদের বিরাট সত্য বিরাটের প্রতি উপাসনা,
কিন্তু তাঁরা যা বলেন,
নিয়ম ধারায়,
বাস্তবে তা কি প্রয়োগে মানায়?
ধর্ম মানে ঠিক তাই,
আবেগে না ভেসে আমি
আমার মতন শুধু থাকতেই চাই।
কী সমাজ সংসার,
অভাবে অপমানে কেবা করে প্রতিকার,
সমাজ কঠিন,
তোমার যা হবে হোক,
তারা দিনকে করে রাত, আর রাতকে দিন।
বলো সংসার বা বলো প্রতিবেশি,
বলো দেশি, আর বিদেশি,
সৎকে ঠকাতে সব আছে ওৎ পেতে,
আজ হতে হও তুমি সংযত,
নইলে আমার মত,
কিংবা আরো বেশি হবে হতাহত,
জীবনটা হবে দিশাহারা,
পরিস্থিতির কাছে বেঁকে যাবে
বহু কষ্টে খাড়া করে রাখা সোজা শিরদাঁড়া,
সমুদ্রে নৌকাতে হাল দাঁড়হীন ভেসে যেতে-যেতে।
তোমার বিপদে সব আত্মিয় এসে,
করে দরকশাকশি, ঘাড়ে ধরে ঠেসে,
তোমার যা কিছু ছিল সৎ প্রতিবাদ,
সেজন্য তোমাকেই চাপ দিয়ে
বাধ্য করিয়ে নিয়ে —
বাধ্য করায় নিতে সব দোষ ভাগ।
যারা থাকে দূর দেশে,
চিঠি বা ফোনেতে যেত আবেগে ভেসে,
তাদের কথার ভেলকি আরেক রকম,
কেবলি অবাক হবে,
এই পরিবার প্রথা সত্যি কতটা তবে
গোপনে নির্মম।
চার দেওয়ালের ঘেরা
সংসারের সুখ সেরা —
বলেছিল কারা,
সেই জন্য সৎ লোক,
হয়ে যায় আহম্মোখ,
সুক্ষ্ম বিচার ভুলে হয় দিশাহারা।
প্রবাদ বাক্যে বলে,
“তুমি ঠিক সৎ হলে,
উদ্ধারিবে সকল বিপদ”,
মুর্খের প্রবাদ বাক্য,
আছে বটে চিকচাক্য,
বাস্তবে তা শুনে গেলে,
তুমি হবে বধ।
যত বেশি পরিচয়,
তত হয় অপচয়,
সময়, সম্পদ আর মর্যাদা, নাম,
তুমি এত শিক্ষিত,
নিজে হও বিঘ্নিত —
নিজের আবেগ বসে শুধু উদ্দাম!
জগতকে চিনে নাও এক পলকে,
চলো তুমি সেই মতো চুপচাপ ছকে,
এত হল্লা, পিকনিক,
এসবে একটি ঠিক —
আত্মপ্রতারণা,
আগে যারা তোমায় দিত গদির চেয়ার,
কত খানাপিনা দিয়ে করত পেয়ার,
বিপদের কথা শুনে,
বসতে দেবে না কেউ সামান্য পিঁড়ি,
মূল সত্য ভয়াবহ,
যা কিছু মিথ্যা মোহ,
আবেগে নাচিয়ে তোমায়
টেনে নেবে সিড়ি।
তাবলে কি কেউ নেই
তোমার ক্ষোভ, বিপদেই,
আছে কেউ, কিন্তু কে তারা,
তোমার মতন সৎ
চলে যারা নিজ পথ,
তারাই আসবে কাছে,
তোমাকে দেবে না হতে তারা দিশেহারা।
সেই সংখ্যা কয়জন,
সত্যটা নির্মম,
হাজার ঝিনুকে এক মুক্তো পাওয়া,
এই সত্য যদি জানো,
তবে এই পথ মানো,
নইলে জীবনে সব হয়ে যাবে হাওয়া।
কে বা গুরুজন আর কে বা বন্ধু, বা লঘুজন,
কোনো শ্রদ্ধা, প্রেম, স্নেহ, মানেনা দুশমন।
——————————–