14/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

এ পৃথিবীর উল্টো পিঠ নেই ✓ হান্নান বিশ্বাস

Spread the love

এ পৃথিবীর উল্টো পিঠ নেই

হান্নান বিশ্বাস

আবর্তন অব্যাহত
চোখের তারায় আলো আঁধারি মায়াজাল
এ পৃথিবীর কোন উল্টো পিঠ নেই

তির্যক সৌর দৃষ্টি আর
চাঁদের মায়াবী আলোয় রেটিনায় ভ্রান্ত ছায়া
পাল ছেঁড়া নৌকার যাত্রীর

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

স্বপ্নের আকাশে
যন্ত্রনা দগ্ধ প্রসূতি মেঘেরা শান্ত হয় বেমালুম
আর রঙধনু মিলিয়ে যায়

সাগরের ইজারাদার গাঙচিল
তট জুড়ে নিশাচর নিষিদ্ধ পথের যাত্রী
সীমাহীন দৌরাত্ম্যে

চশমা পরা চোখ
দৃষ্টির আলিঙ্গনে উলঙ্গ কামুক শরীর
নিগৃহীত এবং ধর্ষিত

লেখক

হান্নান বিশ্বাস

মোট প্রকাশিত লেখা: 13 লেখকের আরো লেখা পড়ুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp