FB IMG 1779298331533

কবিতা: একা কবি ✓ শ্যামল মণ্ডল

Spread the love

একা কবি

শ্যামল মণ্ডল

FB IMG 1779298331533

ভালোবেসে আপন করে রেখেছিলাম হৃদয় জুড়ে,

সে কেন যে ভুল বুঝে আজ ছেড়ে গেল বহুদূরে ।

স্বপ্নে গড়া রাজপ্রাসাদে রয়েছি আজ একা পড়ে,

রেখেছি যা যত্ন করে তা সবই আজ অনাদরে।

ভাঙা মনে লাগে না জোড় খবর তো কেউ রাখে না আর।

প্রাণ বায়ু আজ যায় ফুরিয়ে মোহমায়া সব হয় অসার।

হয়নি জানা অদ্যবধি জীবন নদীর এদুনিয়া,

আসা যাওয়া চরম সত্য বাদবাকি সব মিছে মায়া।

কবিরা তাই হয় বিবাগী অন্তর্যামী জানেন সব’ই

অনুভূতির খাতার পাতায় আঁকা আছে জীবন ছবি।

কোন সে জাতের কেউ জানে না বিভেদ শুধুই মানুষে হয়,

প্রেম কোথা পাই হা-হুতাসে আজ কেন মন জাগালো ভয়।

খোঁজ নিয়ে যা জানলো কবি অস্ত যাবে দিনের রবি

ভালোবাসা আসবে না আর শেষবেলায় আজ একা কবি।

– শ্যামল মণ্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার