IMG 20241221 WA0000

মনোবীক্ষণের সংজ্ঞা ✓ হান্নান বিশ্বাস

Spread the love

মনোবীক্ষণের সংজ্ঞা

হান্নান বিশ্বাস

একটা স্বচ্ছ কাঁচের পিছনে
রঙিন স্বপ্নের প্রলেপ
সূর্যের মতোই সম্পর্কে জড়িয়ে থাকি সারাক্ষণ

সময়ের অভিধানে দিন মাস বছরগুলো
কবরস্থ হয়ে আছে
আদ্যক্ষর অনুযায়ী খুঁজতে থাকি

একটা মরচে ধরা ইতিহাস
আর আদিম হাতিয়ার চিতার উপর সহবাসে
তারপর একসাথেই ঘুম

চিতাভষ্ম আজও বিলীন হয়নি জলে
সম্প্রীতির অবশিষ্টাংশ
এখনও পাত্রের তলায় থিতিয়ে

একটা র‌্যাবিট কম্পক দণ্ড
কংক্রিটের যোনি পথে
স্থাপত্যের জন্ম বাঁধাহীন পথে

কালির একটা দোয়াতে দুটি সম্প্রদায়
একসাথে মুখ ডুবিয়ে
একসাথেই হেঁটেছি হাঁটি হাঁটি পা পা

মনোবীক্ষণের সংজ্ঞায়
একটা জলন্ত সিগারেটে সুখটান নয়
আগুন সহ গিলতে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )

নদীর বয়স বাড়ে না ✓শুভ্রনীল ধর নীল-ই 

চিরন্তন অনুসন্ধান! ✍️কনককান্তি মজুমদার