
(ক ) কবিতা সুন্দরবন উৎসব (খ ) সুন্দরবনের ওপর ব্র্যান্ডসং বা গীতিকবিতা :- ” শোনো হে পৃথিবী, সুন্দরবন “!
(ক ) কবিতা সুন্দরবন উৎসব
————————————-
— ঋদেনদিক মিত্রো ( ভারত )
[ A Bengali lyric poetry for any Sundarban-Fest by Ridendick Mitro, ভারত -বাংলাদেশ সহ সব দেশে যে-কোনো সুন্দরবন-উৎসবের জন্য গীতিকবিতা বা ব্র্যান্ড সঙ ]
সুন্দরবন উৎসব, তাই সুন্দরবন উৎসব,
সুন্দরবন নিয়ে ইতিহাস ও বর্তমানের গৌরব !.
সুন্দরবন কতকি পেরেছে — মানবিক জাগরণে,
ভারত -বাংলাদেশকে বেঁধেছে ভাতৃত্বের বাঁধনে,
(বাংলাদেশ ও ভারতকে বাঁধে ভাতৃত্বের বাঁধনে )
নানা সংস্থার আয়োজনে এই উৎসব নানা সময়,
এই উৎসব ঘোষণা করে গো — সুন্দরবন জয় !!
সুন্দরবন মানে হলো ভাই,
সুস্থ থাকার জীবন,
উন্নততর কল্পনা আর বৈচিত্রের সৃজন,
রাষ্ট্রসংঘের সম্মান পাওয়া
সুন্দরবন মাটি,
কত ইতিহাস, কত জনপদ,
অতীতের মাঝে হাঁটি !
এখানের প্রতি গাছপাতা, ধূলিকণা,
জল, বিস্ময়,
এই উৎসব ঘোষণা করছে —
সুন্দরবন জয় !!
দেশী বিদেশিরা এখানে আসেন,
করছেন গবেষণা,
সুন্দরবন মানে হলো ভাই
সুগভীর চেতনা !
কত আলো ছায়া, জোৎস্নার মায়া,
সুন্দরবনে আছে,
সত্যবাদিতা, সরল জীবন,
এখানে মানুষ বাঁচে,
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও
জানো একে নিশ্চয়,
রাষ্ট্রসংঘ এভাবে জানান —
সুন্দরবন জয় !!
সুন্দরবনে হাওয়া, জল, মাটি,
গৃহ আর প্রকৃতি,
প্রাচীন ভারতবর্ষের যেন
গ্রাম-সভ্যতা এটি,
একই সঙ্গে বাঙালি জাতির
ঐতিহ্যের ধারা,
এই মাটি বলে — সদা সর্বদা
সোজা রাখো শিরদাঁড়া!
সুন্দরবন মানে হলো ভাই
অন্যায়ে নহে প্রশ্রয়,
এর উৎসব তাই তো বলছে —
সুন্দরবন জয় !!
কূটিল বিশ্বে মনভরা প্রেম,
সরলতা আছে যেথা,
সে তো এই মাটি সুন্দরবন,
কত কিছু আছে শেখা !
গ্রাম ও শহর প্রেম বন্ধনে
মিলিত সভ্যতা,
এর নাম হলো সুন্দরবন,
অনুভবে গভীরতা !
হে পৃথিবী, যদি বাঁচবে গো ,
না চাও ধ্বংস, ক্ষয়,
সকলেই বলো মিলিত কণ্ঠে —
সুন্দরবন জয় !!
**********
🦆🐓🐸
(খ ) সুন্দরবনের ওপর গীতিকবিতা ব্র্যান্ড সঙ
(শোনো হে পৃথিবী, সুন্দরবন, Sono hey Prithibi, Sundarban )
——————————————————
— ঋদেনদিক মিত্রো (ভারত)
[ A Bengali lyric poetry on an World Heritage Site Sundarbans by Ridendick Mitro ]
শোনো হে পৃথিবী, সুন্দরবন মানে টা বলতো কী,
সুন্দরবন মানে হলো ভাই, উন্নত প্রকৃতি !
উন্নত মন, উন্নত ধারা, সত্যবাদিতা-গুণ,
মহৎ সাহস, অন্যায়েরই প্রতিবাদে জ্বলা আগুন !
সুস্থ থাকার খাদ্য ও হাওয়া, জল জলা জঙ্গল,
কারা যেন একে নষ্ট করতে ব্যস্ত যে অবিরল !
সাবধান থাকো, সব ভাইবোন, আমাদের ঘরে-ঘরে,
কোনো রেষারেষি, শোষণ, দাঙ্গা, না যেন শেষ করে !
প্রাচীনতাময় অমাবস্যা এবং জোৎস্না রাতি,
এসব গর্ব আমাদের ভাই, সুন্দরবন জাতি !
রাষ্ট্রসংঘ, পৃথিবীর কাছে পেয়েছি তো সম্মান,
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উপাধিটা, বলো কত বড় দান !
দেশ বিদেশের কত গবেষক, জ্ঞানী গুণী মানুষেরা,
সুন্দরবন নিয়েই মগ্ন সারাটা জীবন এরা,
ভারত – বাংলাদেশকে বেঁধেছে এই মহাবাদাবন,
(বাংলাদেশ ও ভারতকে মেলায় এই মহা বাদাবন )
কত রহস্য, কত বিস্ময়, চিন্তন, নির্জন ! !
পৃথিবীর সেরা বাদাবন বলে নয় শুধু কথিত,
সত্যিকারের সভ্য জীবন, পৃথিবীটা চমকিত !
সুপ্রাচীন হাওয়া, সরল জীবন আমরাই নিয়ে থাকি,
আমাদের ভাই এক পরিচয়, সুন্দরবন জাতি !!
——————————-
সুন্দরবন বাঙালি জাতির মর্যাদা আর গর্ব,
সুন্দরবন মানে মনে-মনে ভালোবাসা অববদ্য !
কত না সুদূর অতীতের সব আলোছায়াঘন স্মৃতি,
কত সভ্যতা, কত জনপদ, সংস্কার সংস্কৃতি !
মাটির তলায়, নদীর গভীরে, জলা জঙ্গলে ঝোপে,
কত ইতিহাস খুঁজে পাওয়া যায়, খুঁজে পায় কত লোকে !
সুন্দরবন মাটি মানে হলো
জ্ঞান ও সৃষ্টি মায়া,
পায়ে-পায়ে ধূলিকণাতে রয়েছে
রহস্য আলোছায়া !
সারা পৃথিবীতে সুন্দরবন
ভারতেরও গর্ব,
সুন্দরবন মানে হলো ভাই
সুস্থ সুখের স্বর্গ !
এসো গো সবাই এক হয়ে বলি,
আমরা থাকবো সাথী,
আমরা ধন্য এই পরিচয়ে,
সুন্দরবন জাতি !
( সকাল 12 নভেম্বর 2020, Ridendick Mitro )
*** ভুল বসত কোথাও সামান্য টাইপ ভুল হলে বিবেচনার যোগ্য ! চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব নিখুঁত করে দেখার !
বিঃদ্রঃ :- ঋদেনদিক মিত্রো, পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি-ঔপন্যাসিক -গীতিকার -নিবন্ধকার, অনুবাদ নয়, আলাদা ভাবে দুটি ভাষায় লেখেন (fundamentally bilingual author ), একটি বিশ্বজাতীয় সংগীত ” world anthem — we are citizen of the earth “, ও ” corona anthem 2020 official Bengali song ” ( আগ্রাসনের নেশার সাথে হিংসা সীমাছাড়া ) সহ বিশেষ ধরণের অনেক সংগীতের গীতিকার ! বিবিধ প্রকাশনী থেকে অনেক গ্রন্থ প্রকাশিত ! প্রাসঙ্গিক কারণেই কবির সাহিত্য ও সংগীতের সাথে পৃথিবীর অসংখ্য পাঠক পাঠিকা ও বোদ্ধা পরিচিত !.
————————
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…