09/04/2021
সনেট: গোধূলির জপমালা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ওয়াহিদা খাতুন এক চিলতে সিঁদুর পরে সন্ধ্যাকাশেবৈরাগী বসনে গোধূলি বসেছে ধ্যানে;সোনার পিদিমে শুরু চাঁদ পূবাকাশেক্রমশ রাত্রি-তারারা গগন-উদ্যানে;সন্ধ্যারতির ব্যবস্থাপনায় তৎপর,আহ্নিক সেরে গোধূলি গেছে স্তবগানে;সৌরজগতের জ্যোতিষ্করা রাতভোর-কিযে বলে,কত কি যে লেখে তারঁ নামে! গোধূলি বিছিয়ে দেয় সেই স্তবাসনত্রিভুবনে শুরু […]
09/04/2021
তোমার মুখে মিষ্টি হাসি আমি দেখতে ভালোবাসি।হাসি হল মনের টনিক দুই ঠোঁটেতে হলে ও ক্ষণিক।বলতে চলতে কইতে কথা হাসির ঝিলিক মুখের সুন্দরতা।অভ্যাসে তা আনতে হবে মন খুলে তাই হাসবে ভবে।হাসির সাধন দিবারাত্র রবে না ক্লেশ লেশমাত্র।বেদন ব্যথা যাবে টুটে মুখে হাসি যখন উঠবে ফুটে।সুখ দুঃখ জীবনে আসে দুখের দহন ,হেসে অনায়াসে। দু্ঃখ কে যে না […]
08/04/2021
বসন্ত এসেছিল একদিনমনীষা কর বাগচী হঠাৎ করে আগুন রঙে ভিজে গেল চৌহদ্দিবেজে উঠলো বীণাসেজে উঠলো ডালিবসন্ত এসেছিল সেদিন… পেঁজা মেঘের স্পর্শপলাশের আহ্বানচাঁদের আনাগোনাপালক পালক হাওয়া নিরাদরে বিষন্ন জোছনা…! শুধু শুকতারাটি টিমটিম করে জ্বলছে এখনও বসন্ত যদি আবার আসে ফিরে…!
08/04/2021
যেতে যেতে তোমার জন্য,,,***********************আসরাফ আলী সেখ****************** সময় গোছাতে গোছাতেগোছাবাধা পরপরনম্বর দেওয়া দিন রাতের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে সূর্য চাঁদ অনেক বার তোমাকেখুঁজেছে, নদীর একটার পর একটা ঢেউ সেলাই করে গায়ে গায়ে লেপটিয়ে লেপটিয়ে,গড়িয়ে গড়িয়ে যেতে যেতেমোহনা পথে তোমাকেকত বার হাতড়িয়েছে, গোছা গোছামেঘ আকাশের এ গায়ে থেকে ও গায়েযেতে যেতে তোমার কথা বলতে বলতেকত বার বৃষ্টি হয়ে […]
08/04/2021
আমাদের ভবিষ্যৎ অতি চমৎকার আনসার আলি বাংলার বারো মাসের তেরো পার্বণএই মাসেতেই সারা হবে,কত নতুন-পুরনো জিনিসের দরকষাকষি করা হবে ,কত ফুটবল,কাবাডি -ক্রিকেট খেলা হবে,হাতে নিয়ে ক্রিকেট বলছোট্ট শিশুটির শব বলে উঠবেখেলা হবে,খেলা হবে !ঝড় উঠবে,শত শত কচি সবুজ পাতা ঝরে পড়বে !রোগা-পাতলা শীর্ণকায় মানুষটিওফ্রিতে মদ পাবে ।নির্বোধ মানুষের দল ,দলে দলে বিক্রি করবেনিজেদের গণতান্ত্রিক অধিকার!আমাদের […]
08/04/2021
শিরোনাম–আমি সুন্দর বনের মেয়েকলমে–নীতা কবি আমি সুন্দর বনের মেয়ে!সারাদিন ধরে ঘুরে বেড়াই নদীচরে গান গেয়েকখনো আবার শামুক কুড়াই কোমরে গামছা বেঁধে। সূয্যিমামা পাটে গেলে একলা পাড়ে বসে জলের ঢেউ গুনি আপন মনে। ধীরে ধীরে এলো বয়ঃসন্ধিক্ষণ!ঢেউ গুনতে গুনতে মনে ভাবতাম, হঠাৎ একদিন রাজপুত্র আসবে, আসবে সুন্দর এক বজরার মতো সাজানো নৌকা বেয়ে,আমায় ভালোবাসবে আর বলবে, […]
04/04/2021
চাইলে না কিচ্ছুটি।শিবেশ মুখোপাধ্যায়=============== তুমি চাইলে কি কি করতে পারি,সে-তো জেনেছো অনেককাল আগেই।সেই যেদিন ঘোর অমাবস্যার রাতে মৃত্যু ভয় তুচ্ছ করে –তোমার জন্য রক্ষা কবচ এনেছিলাম শ্মশান কালির থান থেকে। দুর্গম পথও মসৃণ হয় ভালবাসা থাকলে।তোমার জন্য একশো আটটা নীল পদ্ম,রক্তগোলাপ অথবা এক ঝলক বুকের রক্ত এমন কিছু নয়, সে-তো তুমি চাইলেই হয় অনায়াসে। তুমি […]
03/04/2021
গরমের দিনেসেকেন্দার আলি সেখঅধ্যক্ষ : সুন্দরবন বি এড কলেজ*****************************বসন্ত উধাও, গ্রীষ্ম হাজির ফুটিফাটা মাঠে-মাঠেউচ্ছে-পটল- ঢ্যাঁড়স বিকোবে গ্রামের বাজার-হাটেসূর্যের তেজে গরম কালেতে, ঘাম ঝরে সারা গায়েদখিনা বাতাস লুকোচুরি খেলে সবুজের বনছায়ে l গরমর দিনে জল মেলেনা, গ্রামেতে শুকনো পুকুরজলের জন্য হাঁপাতেই থাকে পাড়ায়- পাড়ায় কুকুরলোডশেডিংয়ে সম্বল সেই পুরানো পাখার বাতাসজলের কলেতে কলসির ভিড়, লম্বা লাইন […]
03/04/2021
ধারাবাহিক পৌরাণিক কাব্য: * কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–১৭( পূর্ব প্রকাশিতের পর ) ★প্রতিজ্ঞাপর্বাধ্যায়★৮। অর্জুনের প্রতিজ্ঞা । কুরু পাণ্ডব বিরত সায়াহ্নের কালে।সংশপ্তক বধি পার্থ ফিরিবার তালে।।সাশ্রুকণ্ঠে পার্থ কন গমনের কালে।“হৃদি মোর ত্রস্ত কেন আজি সন্ধ্যাকালে।।কহিবারে কথা আজি কেন কণ্ঠ রোধ।অশুভ ঘটিল কিছু হয় মোর বোধ।।কান্দে কেন হৃদি মোর আজিকে নীরবে।আছে কি […]
31/03/2021
।। অসহায় প্রকৃতি।।কলমে – পূজা সাহা আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাই।।সেই প্রাকৃতিক সৌন্দর্যে আমি নিজেকে হারিয়ে যেতে চাই।।প্রকৃতি হলো আমার জীবন কারণ আমি প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসি।।ভালোবাসি এই সবুজ পাতা ভালোবাসি এই সবুজ ডাল।।ভালবাসি এই প্রকৃতির রঙ্ ভালবাসি এই ফুলের ঝলমলে্ রঙ্।।আমার কষ্ট হয় তখনদেখি যখন প্রকৃতির ওপর কি নিদারুণ অত্যাচার! গাছ কাটো! কাটো কেটে সাফ […]