
আমাদের ভবিষ্যৎ অতি চমৎকার
আনসার আলি
বাংলার বারো মাসের তেরো পার্বণ
এই মাসেতেই সারা হবে,
কত নতুন-পুরনো জিনিসের দরকষাকষি করা হবে ,
কত ফুটবল,কাবাডি -ক্রিকেট খেলা হবে,
হাতে নিয়ে ক্রিকেট বল
ছোট্ট শিশুটির শব বলে উঠবে
খেলা হবে,খেলা হবে !
ঝড় উঠবে,
শত শত কচি সবুজ পাতা ঝরে পড়বে !
রোগা-পাতলা শীর্ণকায় মানুষটিও
ফ্রিতে মদ পাবে ।
নির্বোধ মানুষের দল ,দলে দলে বিক্রি করবে
নিজেদের গণতান্ত্রিক অধিকার!
আমাদের ভবিষ্যৎ অতি চমৎকার,
আমাদের ভবিষ্যৎ অতি চমৎকার!
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…