
সনেট: গোধূলির জপমালা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
এক চিলতে সিঁদুর পরে সন্ধ্যাকাশে
বৈরাগী বসনে গোধূলি বসেছে ধ্যানে;
সোনার পিদিমে শুরু চাঁদ পূবাকাশে
ক্রমশ রাত্রি-তারারা গগন-উদ্যানে;
সন্ধ্যারতির ব্যবস্থাপনায় তৎপর,
আহ্নিক সেরে গোধূলি গেছে স্তবগানে;
সৌরজগতের জ্যোতিষ্করা রাতভোর-
কিযে বলে,কত কি যে লেখে তারঁ নামে!
গোধূলি বিছিয়ে দেয় সেই স্তবাসন
ত্রিভুবনে শুরু হয় স্রষ্টা-আরাধনা,
বহুগুণে,বহুরূপে রহস্য-সৃজন;
অণু-পরমাণু-রন্ধ্রে তাঁর আনাগোনা!
সৃষ্টির শুরু থেকে অনন্তের সাধনা।
মহামুক্তির সৌন্দর্য দেখেছো কজনা !!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,+,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনাকাল:–২৬/১০/২০২০ সন্ধ্যা ৭টা ১৯ মিনিট! (সনেট নং ৩২)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
A Bengali sonnet like “Godhulir Japamala”by Wahida Khatun,West Bengal,India.
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…