12/08/2021
গঙ্গাশচীদুলাল পাল বিগলিত গতি তরলিত মতি উচ্ছল স্রোতধারা,নৃত্যের তালে নাচো কালে কালে যেন বন্ধন-হারা।মেটাও পিপাসা মনে দাও আশাতুমি অনন্যা জানি,তুমি গরীয়সী হৃদে তারা শশীমহাভারতের রানী।অচল বাসীনি কলকল ধ্বনিবয়ে চলো নিরবধি,পবিত্র জলে দেবদেবী দলেপূজিত আজ অবধি।শহর নগর তব তট’পরতোমার দয়ার দান,স্নান করি জলে পাপ যায় চলেদেহেতে জুড়ায় প্রাণ।ভগিরথ টানে এসেছ এখানে বাঁচাতে প্রাণের ধারা,ব্রহ্মার ঘটে ছিলে […]
12/08/2021
:::::::যাকে ভালোবাসি:::::::—- —-হীরামন রায়——- তোমার শাড়ির ভাঁজ গুলোর দিকেবার বার চোখ ফেলি,দেখি ঠিকঠাক পরিপাটি আছে কি না।তোমার কোঁকড়ানো চুলের দিকে তাকিয়েপ্রতিমার আবক্ষ্য মুর্তি কে মেলায়।তুমি তো মানষ পটে জীবন্ত প্রতিমা।গোলাপ হাতে তোমার সমুখে এলেই মনে হয়দেবী পদে অঞ্জলী দিতে এসেছি,ভালোবাসার কথা বলবো ভুলে যায়।তাই তো মনের অন্দরে তোমাকে রাখতে চায়,কেউ যেন ছুঁতে না পারে।।।
12/08/2021
শেষের সেইসব কথা ****************** শেষ কথা কবে হয়েছিল লেখা আছে পালকেতারপর চলে গেছে অজস্র স্রোতপাল্টেছে গতিপথ নিজস্ব ইংগিতেবুভুক্ষু হেঁটে যায় নিশিদিন দিশেহারা আর্তনাদেচাতকের মতো চেয়ে আছি জল নেমে আসবে কোন ঠিকানায়যে ঠিকানা সযত্নে রাখা ছিল পাশের আবহে নিরাপদে থাকবে ভেবেবিদায় নিয়েছে সে অনেক আগেই বিরহ অশ্রুপাতেধোঁয়াটে রোদ্দুর মেখে যাতায়াত করি অস্নাত শরীরেকত কথা বলেছি গোপনে […]
09/08/2021
আইন ফাঁদে –মানুষ কাঁদেড. সেকেন্দার আলি সেখ কাঁদে নারী, কাঁদে কিশোর–কান্নার রোল দেশ জুড়েবিদ্রোহটা ছড়িয়ে পড়ে জেলায়-জেলায় সব মোড়েপুলিশ এসে পেটায় মানুষ, ধর্ষকেরা — পগার পারজানোয়াররা খিল্লি কাটে, আইন-কানুন ধারেনা ধারমিছিমিছি পুলিশ ছোটে– বাজে সাইরেন বারংবারপুলিশের নেই করার কিছু,ধর্ষক-ক্যাডার পার্টিনেতার l নারী তো মায়ের প্রতীক, খাচ্ছে তাঁকে জানোয়ারদেশ ও জাতির ডুবিয়ে মান,করছে ভোগ বারংবারকামড় দিয়ে […]
08/08/2021
প্রনামগৌতম সমাজদার প্রতিবারের মতোই, কবি প্রনামে মাতবে বাংলা।মাতবে শিশু, কিশোর, নেতা ও কবিগান কবিতা, কোথাও বক্তৃতার ফুলঝুরিকোথাও রবি নির্ভর বেঁচে থাকার আঙ্গিকারকোথাও বা আমরি বাংলা ভাষা।কবি যদি রোজ জন্মদিন হতো তোমারছবিটা তোমার স্বপ্নে দেখা ছবির মতোই হতোআর আজ বাংলায় হতাশার চালচিত্রগনতন্ত্রের উৎসবে লাস, লাস বয়ে বেড়ায়চাপ চাপ রক্তে সবুজঘাস ভেসে যায়ধর্ষিতা নির্বাক হয় রাজনীতির আড়ালেভুলন্ঠিত […]
07/08/2021
ধারাবাহিক পৌরাণিক কাব্য ★কুরুক্ষেত্রে আঠারো দিন★ ——– কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন– 21(পূর্ব প্রকাশিতের পর) ১২। কর্ণের হস্তে ভীমের পরাজয়।ভূরিশ্রবা বধ। না শুনিয়া দীর্ঘক্ষণ শঙ্খফুৎকার,কিম্বা বারেকের তরে গাণ্ডীব টঙ্কার,ধীরস্থির যুধিষ্ঠির হন উচাটন।তাই ভ্রাতা বৃকোদরে কহেন তখন।।“তব কনিষ্ঠ ভ্রাতার নাহি হেরি চিহ্ন।নীরব হইল কেন কৃষ্ণপাঞ্চজন্য।।যুদ্ধক্ষেত্রে হত আজ হইল নিশ্চয়,গাণ্ডীবধারী পাণ্ডব ভ্রাতা ধনঞ্জয়।।কৃষ্ণ যুদ্ধরত আমি করি অনুমান।তাই তুমি ত্বরা […]
06/08/2021
আমি সেই মেয়ে পূজা চক্রবর্তী একটি বার দেখো দেখি চেয়েআমি কি সেই মেয়ে? যাহার ভালে রয়েছে চিন্তা রাশি,তবুও মুখে ভারি মিষ্টি হাসি। শত কষ্ট যাহার চোখে অশ্রু ঝড়াতে নাহি পারে,সেই মেয়ে কারো নাহি ধার ধারে। যাহারে তোমারা করেছ হাজারও অপমান,আঘাতে আঘাতে আজ সে হয়েছে ম্লান। যাকে স্বয়ং ঈশ্বর সুখ হতে করেছে বঞ্চিত,নিষ্ঠুর মানব জগতে […]
06/08/2021
আমি ও আমার চটি-চপ্পলসুব্রত মিত্র জীবনের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই জানে এই ছেঁড়া চটিএই চটি দেখেছে রুষ্ট মাটিএই চটি দেখেছে দুশমনের ঘাঁটি,এই চটি করেছে অতিক্রমনানা ঘাত-প্রতিঘাত, সয়েছে সংঘাত–রেখেছে ধরে মোর ডুবে যাওয়া সম্ভব। এই চটির গায়ে লেগে আছে আবছা কালো দাগ যতহই মর্মাহত ছেঁড়া চপ্পলের কথা ভাবি যততবে চটি কেন এখনো ছেড়া?জবাবে বলেছে চটি,”মোর […]
05/08/2021
তোমাতে’ই মিলাবে<মনিরুজ্জামান প্রমউখ>————————–স্মরণে’র কূপ খনন করে-রাখি-নি, যে- ভড়কে যাবো !ঝিম মেরে বসে যাওয়া-স্মৃতি-কে অ-স্বীকার কই করি ? সময়ে’র পার্বণে সেও ফিরবে-জানি, মধু-বান অর্পণে ।কিন্তু-এমন দিল-খোয়ানো খবর,কে দেয়- মিঠাকরি ? যুগে’র অপেক্ষায় যে থাকে,ফুল-নন্দন বাসরে’র মজমা হতে !এক-দিন আচমকা সে- এসে বলে,হৃদয়ে’র ঘর নিয়েছি, খুঁজে !দেনা-পাওনা’র হিসেব কী- আছে,যে- বুঝিয়ে দিতে হবে ? বলেছি,সুখে’র পালকে […]
04/08/2021
তৈমুর খানের চারটি কবিতা ১ রাত_____ রাত এলেই ভয় নামে, ভয়ংকর ডানায়কাকে নেবে, কাকে রাখবে কেউ জানে নাবারুদ গন্ধে বাতাস ভারী হয় ।আকাশ থমথম দুর্ভেদ্য রাস্তায় কারা দাঁড়িয়ে থাকে ?কেউ চেনে না তাদেরঅস্ত্রের শব্দে জাগে পাড়া ।পাড়ায় পাড়ায় আতঙ্ক ছড়ায় এর মাঝেই বৃষ্টি আসে, মেঘ ডাকেরক্ত ধোয় রাতের পড়শিরা ।মৃত্যুগুলি রূপকথা হয় দুরু দুরু বুকেমাটি […]